দিনের আলোয় মিটিয়ে গেল সকল আধার কালো
নতুন দিনের শুরু যেন হয় গো তোমার ভালো।
গগন জুরে সূর্য হাসে ডানা মেলে পাখি
কি অপরুপ রুপ দেখো গো খুলে দুটি আখি!
তোমার রুপের ঝলক দেখে পাগল আমর মন
ঐ রুপের মাধুরী দিয়ে কাপাও কাহার ভুবন!
সেই ভূবনের রানী তুমি, রাজা হয়তো কেউ
কেন তোলো হাজার মনে ভালবাসার ঢেউ?
ভালবাসা দিবে না তো বলে দিলেই সারা
এত বাহানা কেন কর? আমি দিশে হারা।
বাহানা কর যতই তুমি, আমার মনের রানী
মনের বীনায় বাজে শুধুই, তোমার প্রেমের বাণী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


