somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্মজীবী নারীর নিষ্ঠা-স্বপ্ন আর সফি সাহেবের যেনাকারিদের গল্প

২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইফতারের পর আব্বুর সাথে গিয়েছিলাম ইস্টার্ন মল্লিকাতে। হটাৎ দুজনেরই লাচ্ছি খাওয়ার ইচ্ছা হল। গেলাম ফুড কোর্টগুলাতে। একটা দোকান থেকে একটা ছেলে খুব ডাকাডাকি করলো, তাই সেখানেই বসলাম। দেখা গেলো, দোকানটা চালাচ্ছেন তিনজন মেয়ে, আর ছোট ছেলেটার কাজ ডাকাডাকি করা। একজন এসে লাচ্ছি দিয়ে গেলো। আব্বুর একটু কৌতূহল হচ্ছিল তাই জিজ্ঞেস করলো দোকানটা তাদের কিনা।

জবাবে একটা অসাধারণ কাহিনী জানা গেলো। মেয়ে তিনটে তিন বোন। তারা মালিবাগে থাকতেন। অল্প বয়সে বাবা মারা যাওয়ার পর দুই বোন আর এক ভাইকে নিয়ে বড় বোন অকূল পাথারে পড়লেন। সঞ্চিত কিছু অর্থ দিয়ে শাহবাগে একটা ছোট দোকান খুললেন তিনি। তারপর পসার বেড়েছে, এখন শাহবাগ আর এলিফেন্ট রোদে মোট তিনটে দোকানের মালিকানা তাঁর। তাঁর দুই বোনের একজন ইন্টার দিবে, আরেকজন ইসলামি ইউনিভার্সিটিতে ল পড়ছে, ছোট ভাইটি এইচএসসি দিয়েছে, রমজানে ব্যস্ততা বেশি তাই তারা বড় বোনকে সাহায্য করতে এসেছে। বড়বোনের বয়স ২৬-২৭ এর বেশি হবে না, এই বয়সেই শূন্য থেকে শুধুমাত্র মনোবল আর পরিশ্রমের মাধ্যমে এতটুকু এসেছেন, তিন ভাইবোনের পড়াশুনা করাচ্ছেন। আমাকে জানালেন, তাঁর স্বপ্ন হচ্ছে, এককোটি টাকা জমাতে পারলে একটা ফিক্স ডিপোজিট খুলবেন যাতে বাকি জীবনে আর সংগ্রাম করতে না হয়। কাজ শিখার জন্য এই বছর জাপানে যাবেন, দুয়া চাইলেন।


এক আশ্চর্য ভাললাগা আর তিক্ততায় মন ভরে গেলো। একা একটা মেয়ে এইভাবে নিজ যোগ্যতায় এতটুকু আসতে পারে, কোটি টাকার স্বপ্ন লালন করতে পারে আর সেই দেশে এক আলেম বলেন যেসব মেয়েরা চাকরি করে, কাজ করে টাকা উপার্জন করেন, তারা নাকি যেনা করে টাকা উপার্জন করছেন।শফি সাহেব, আপনি পীর মৌলানা মানুষ, যত না জানেন তার চেয়ে অনেক বেশি জানিয়ে মানুষের কাছ থেকে কলাটা, মূলাটা, সরকারের কাছ থেকে হেলিকাপ্টার বাগিয়ে নানা ভড়ং করে যাচ্ছেন। এইসব মা বোনদের স্বীকৃতি আপনি দিবেন না, বুঝবেনও না। ইসলামের অন্যতম পৃষ্ঠপোষক মহীয়সী হযরত খাদিজা (র) একজন প্রখ্যাত বনিক ছিলেন, আমাদের নবী হযরত রাসুল্লাহ (সঃ) তাঁর অধীনে চাকরি করতেন, আর আপনি কর্মজীবী নারীদেরকে এককথায় যেনাকারি বানিয়ে দিয়েছেন (নাউজুবিল্লাহ)। আপনার কিভাবে এখনো ইসলামচ্যুত মুরতাদ হননি বড় জানতে ইচ্ছা করে।

**শফিভক্ত কেউ এসে সাফাই দেওয়ার আগে অনুরোধ করবো, আগে উনার তেঁতুল সমৃদ্ধ ওয়াজটা পুরোটা দেখে নিতে, অনেকে আমাকে ইতোমধ্যে মনগড়া নানা যুক্তি শুনিয়েছে কিন্তু মজার ব্যাপার, তারা কেউ ওয়াজটা শুনে নাই**
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৮
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×