জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট খোলা চিঠি ১
১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আস সালামু আলাইকুম। এ অধম গোলাম আপনার সমীপে আমার মনের কিছু দুঃখের কথা প্রকাশ করতে চাই। আমি নগণ্য একজন দোষী মানুষ। আমার দোষের কথা শুনাতে চেয়েছিলাম একজন মাননীয় এমপি ও উপদেষ্টা মহোদয়কে। আমি জানতাম না এ ছোট বাংলাদেশের একজন মাননীয় এমপি ও উপদেষ্টা মহোদয়ের নিকট পৌছা এত কঠিন । কয়েক মাস চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি জানতাম উনারা অনেক ব্যস্ত মানুষ। আমি এটাও জানতাম যে আমি একেবারেই নগণ্য। এমপি মহোদয়ের দরজা তো খোলা থাকে না। তার দরজা পর্যন্ত পৌঁছতে অনেক খেয়া, অনেক ঘাট পাড়ি দিতে হয়। খেয়া পারাপার যারা করেন তাদের চোখে আমি একজন পুঁচকে। সুতরাং আমার খেয়া পাড়ি দিয়ে মাননীয় এমপি মহোদয়ের নিকট যাওয়া অসমাপ্ত রইল । তাই আমার মনের দুঃখের কথা আপনাকে জানাতে চাই। আমি জানি আপনার কাছে পৌছা বিশেষ করে আমার মত নগণ্য লোকের একেবারেই অসম্ভব। আপনার কাছে আমার দোষ ত্রুটির কথা একান্তে বলতে পারলেই ভাল হতো। কারণ, আমার এ দোষের কথা অন্য কেউ জানতো না। মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে এ অধম দুঃখীর চিঠিগুলো একটু মন দিয়ে পড়বেন। আমি জানি আপনার প্রতিটা মুহূর্ত সময় অতি মূল্যবান। তারপরও আপনার মত দরদী ব্যাক্তিত্বকে আমি বিরক্ত না করে পারছি না। এ জন্য আমি ক্ষমাপ্রার্থী
ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন
সেক্রেটারি
বাংলাদেশ বিশ্ব শান্তি আহবায়ক সমিতি
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন
একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষামঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।
আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ...
...বাকিটুকু পড়ুন
একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা...
...বাকিটুকু পড়ুনঅনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন