সামুকে এতদিন স্বাধীনভাবে মত প্রকাশের তীর্থস্থান বলেই মনে করতাম। যে কারনে কাজের বাইরে সবটা সময় সামুতে ঘুরাঘুরি করেই কাটাই।এখানে যখন প্রথম এসে দেখেছি, দেশের উর্ধতন ব্যক্তি কিংবা এমন সব স্পর্ষকাতর বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে যা সাধারাণ মানুষ সরাসরি করতে ভয় পায়। ছাগু এবং ভাদাদের যুদ্ধও দেখার মত ছিল। দুই দলেরই নিজস্ব মতামত এবং অকাট্য যুক্তি ছিল।
আজকে কিছু ব্লগারের পোস্ট এবং কমেন্ট পরে বুঝলাম জামায়াত/বি এন পি পন্থী কিছু ব্লগারের নিক ব্যান করা হয়েছে। একজন মানুষের নিজস্ব দর্শন এবং রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। আপনি যাকে পছন্দ করেন তাকে আমার পছন্দ নাও হতে পারে। সামুর এই ধরনের পদক্ষেপ সত্যিই হতাশাজনক।
আচ্ছা , আমি যদি আজকে শেখ মুজিবের বিরুদ্ধে লিখি, আমাকেও কি ব্যান করা হবে। আমিকে বলতে পারবনা কেন আমি তাকে পছন্দ করিনা?
আমাকে ছাগু অথবা যা ইচ্ছা বলতে পারেন, আই ডোন্ট কেয়ার। শুধু বলতে চাই এই ধরনের পদক্ষেপে সামু তার স্বকিয়্তা হারাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



