somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

*** জ্ঞানের শহর কার্ডোবাঃ ১ ***

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কার্ডোবা আরবীতে " আল- কুরতুবা "। হিজীরী প্রথম শতাব্দিতে যখন মুসলমানরা স্পেন বিজয় করেন,তখন এখানে " কুতিয়াহ" দের শাসন ছিল।তারেক বিন জিয়াদ রহঃ ৯২ হিজীরীতে এটাকে বিজয় করেন।মুসলিম সৈনিকরা নগরবাসীর সাথে ন্যায়- ইনসাফের আচরন করেছেন।
মুসলমানগন উন্দুলুস বিজয় করার শুরুতেই " ইশবিলিয়্যাহ "(স্পেনের এক শহর) কে দারুল হকুমত ( রাজধানী) বানিয়েছিল।কিন্তু,সুলাইমান বিন আব্দুল মালিক এর সময়ে উন্দুলুসের গভর্ণর সামাহ বিন মালিক দারুল হকুমত ইশবিলিয়্যাহ থেকে কার্ডোবায় স্থানান্তর করেন।এর পর অনেক দিন পর্যন্ত কার্ডোবা উন্দুলুসের দারুল খিলাফাহ হিসেবে ছিল।
১৩৮ হিঃ তে আব্দুর রহমান আদ-দাখেল যখন এখানে উমুবি খিলাফত কায়েম করেন,তখন এই শহরের অনেক উন্নতি হয়েছিল।
উমুবি খান্দান তিন শতাব্দির চেয়ে বেশি কার্ডোবায় হকুমত করেছেন।এরপর এখানে বনু হমুদ,বনু জহুর,বনু আবদ,মারাবেতিন,মুওয়াহ্হেদিনরা শাসন করেছিল।
অতঃপর,৬৩৪ হিঃ তে কুস্তালার খৃস্টান বাদশাহ ফারডিনেন্স সেটি দখল করে নেয়।
এই শহরে মুসলমানদের শাসন ৫৩৪ বছর পর্যন্ত ছিল।
ক্রমশ।
মুসলমানদের শাসনামলে কার্ডোবাকে পৃথিবীর উন্নত এবং সভ্য শহরগুলোর মধ্য গনণা করা হত।একুশটি বড় বড় মহল্লা নিয়ে এই শহর গঠিত।
খালিফা হিশাম আল- মুআইয়্যিদ এর শাসনামলে (১৩৮ হিঃ-১৭২ হিঃ)যখন শহর গনণা করা হল,তখন শহরে বাড়ীর সংখ্যা আড়াই লাখের চেয়েও বেশি ছিল।দোকানের সংখ্যা ছিল প্রায় আশি হাজার।
আব্দুর রহমান আদ-দাখেলের সময়কালে(১৩৮হিঃ-১৭২হিঃ)শহরে মসজিদের সংখ্যা চারশত নয়টি ছিল।পর ষোলশ মসজিদের সংখ্যাও ইতিহাসের গ্রন্থগুলোতে পাওয়া যায়।(নাফহুত তীব খঃ ২,পৃঃ৭৯)
মুসলমানগন তাদের উত্থানের সময় এমন অত্যাধুনিক বিল্ডিং,বড় বড় সড়ক,মজবুত পুল,এবং সেই সময়ের উন্নতমানের কারখানা কার্ডোবাকে দান করেছিল।যার আলোচনা করার জন্য ঐতিহাসিকগণ এবং সাহিত্যিকগণ আলাদা কিতাব রচনা করেছিলেন।উন্দুলুসের প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা মুকাররী রহঃ " নাফহুত তীবের" একটি খন্ডের পুরা অংশজুড়ে কার্ডোবার আলোচনা করেছিলেন।
ইলমের দিক দিয়েও কার্ডোবাকে উন্দুলুসের সবচেয়ে বড় শহর হিসেবে গণ্য করা হত।উন্দুলুস থেকে ইলম এবং জ্ঞানের ময়দানে পৃথিবী কাঁপানো যে সমস্ত আলেম- ব্যাকতিত্ব তৈরি হয়েছিল,তাদের অধিকাংশই কার্ডোবার মানুষ কিংবা সেখানে বসাবাসকারী।
বিশিষ্ট মুফাসসীর(তাফসীরে কুরতুবীর গ্রন্থকার)এবং মুসলিম শরীফের ব্যাখ্যাকার আল্লামা কুরতুবি,ফিকাহ এবং দর্শনশাস্ত্রের ইমাম আল্লামা ইবনে রুশদ,আহলে জাহেরের ইমাম আল্লামা ইবনে হাজম,ডাক্তারী এবং সার্জারী পারদর্শী আবুল কাছেম জাহরাবী। সব বড় বড় নক্ষত্রগুলো এই শহরেই ইলম এবং আকল বিতরণ করতেন।…
ক্রমশ…
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×