পৃথিবীর অন্যান্যদেশের কোম্পানীগুলো যখন কোন জিনিস তৈরি করে,তারা চায় সেটাকে আরো উন্নতি করার জন্য বা উন্নতি করে।অর্থাৎঃ-তারা প্রথমবার যেই জিনিসটি আবস্কার করে দ্বিতীয়বার সেটিকে আরো উন্নতি এবং ভেজালমুক্ত করে।
কিন্তু খুবই পরিতাপের বিষয়! বাংলাদেশী কোম্পানীগুলোর রীতি এর পুরাই উল্টো।
তারা প্রথমে একটা জিনিস ভালো করে আবিস্কার করলে পরে সেটাকে আর উন্নত না করে অবনতি এবং ভেজালের দিকে নিয়ে যায়।তাও আবার দামও বাড়িয়ে দেয়।
উদাহারণ স্বরুপ বলি।
জেম কালো নিমের মাজন।এটার প্রথমে দাম ছিল ৫ থেকে ৬টাকা।পরে সেটার কোন উন্নতি না হওয়া সত্বেও দাম ১০ টাকায় চলে যায়।আর এখন সেটা অবনতি এবং ভেজালের চরম পর্যায়ে চলেগেছে।মাজনগুলো আগের চাইতে আরো নিম্নমানের,বোতল আগে ছিলো সিরামিক্সের আর এখন নর্মাল প্লাস্টিকের,তবে,দাম কিন্তু ঠিকই দশ টাকা রয়েগেছে।
এরপর বলি কিশোয়ান কাস্টার্ড কেকের কথা।এই কেকের দাম ছিলো আগে আট টাকা,কেকও খুব উন্নতমানের ছিল।কিন্তু বর্তমানে কেকের অবস্থা এমন যে দাম ৫ টাকা,কিন্তু কেকটা খাওয়াই যায় না।খেলে পেট ব্যথা..…।
যেখানে অন্যান্যদেশের কোম্পানীগুলো তাদের পণ্যগুলোর উন্নতি এবং নির্ভেজাল করে দেশের অর্থনীতিকে সচ্ছল করতেছে,
অথচ! আমাদের দেশের কোম্পানীগুলো তাদের তৈরিকৃত পণ্যগুলোকে দিন দিন অবনতির দিকে নিয়ে যাচ্ছে..…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


