কিছুক্ষণ আগে জানতে পারলাম, ব্লগার আসিফ মহিউদ্দিন ছুরিকাহত হয়েছেন। কে বা কারা তাঁকে ছুরিকাহত করেছে। তাঁকে উত্তরার ১১ নম্বর সেক্টরের মনসুর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে পিঠে দুজায়গাতেই আঘাত আছে তাঁর। তিনি এখন ইমার্জেন্সীতে। মাথায় রক্তপাত হচ্ছে। আঘাত গুরুতর। তাঁকে ঢাকা মেডিকেলে নিতে হবে।
একজন মানুষ হিসেবে তাঁর প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। অপরাধীরা ধরা পরুক। তাদের বিচার হোক।
মূল প্রসঙ্গে আসি।
আসিফ মহিউদ্দিন কে নিয়ে অনেক লেখা, স্ট্যাটাস, ব্লগ চোখে পড়ছে। তিনি নাস্তিক, ইসলাম বিদ্বেষী এসব কথা সেখানে উঠে এসেছে। ব্লগের জগতে আমার আগমণ বেশিদিনের নয়। মাত্র একমাস। আসিফ মহিউদ্দিন এর কোন ব্লগ আগে পড়া হয়নি। আজ পড়লাম।
আমি কোন ধর্মপ্রচারক নই। ওলী-আউলিয়া অথবা মাওলানাও নই। অত্যন্ত সাধারণ একজন মুসলমান আমি। কাজেই কোন মৌলবাদী অথবা ধর্মীয় আলোচনায় আমি যাবো না।
আমার প্রশ্ন এ্কটাই.....ব্লগ কি নাস্তিকতা চর্চার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়??? ব্লগ লেখার একটি অন্যতম প্রধান কারণ কি শুধু "ইসলাম" নামক ধর্মকে তুলোধুনা করা??? কেন শুধু ইসলামেরই দোষ হয়??? মুসলমানের দোষ হয়??? প্যালেস্টাইনে সন্ত্রাসী হামলা চালাচ্ছে, নিরীহ মানুষ, শিশু হত্যা করছে কি মুসলমানেরা??? নাকি ইহুদীদের ন্যাক্কারজনক হামলার স্বীকার হচ্ছে নিরীহ মুসলমানেরা???
সেই টুইন টাওয়ার যেদিন ধ্বংস হলো, ঠিক সেদিনই যেন মুসলমান জাতিও ধ্বংস হয়ে গেছে আক্ষরিক অর্থেই। এখন কোথাও বোমা হামলা? এ তো মুসলমান জঙ্গীদের কাজ। কোথাও মানুষ খুন?? মুসলমান ছাড়া আর কে করবে!!! ব্যাঙ্ক ডাকাতি??? আরে ধুর! মুসলমান ছাড়া বড় ডাকাত আর কে আছে?
কেউ দাড়ি রেখেছে। আরে! আইসে শিবিরের ক্যাডার!!!
বড় অবাক লাগে।
নাস্তিক মানে "না আস্তিক।" আল্লাহ, ভগবান, গড কারো অস্তিত্বে যাদের কোন বিশ্বাস থাকবে না। বেশ ভালো কথা। বিশ্বাস করতেই হবে, এমন তো না। কিন্তু নাস্তিকতার নামে শুধুই "ইসলাম" এর বিরুদ্ধাচারণ কেন হবে??? বিরুদ্ধাচারণ যদি করতেই হয়, সব ধর্মেরই করা উচিৎ, তাই নয় কি? যুক্তি তো এই কথাই বলে।
কোন নাস্তিক কে কখনো বলতে শুনি নাই, ওই যে যায় ধুতিওয়ালা, গঙ্গাস্নানে যাচ্ছে বেটা!
কখনো বলতে শুনি নাই, আইসে রে ক্রুশ গলায় দিয়া! অথবা আইসে "বুদ্ধং শরনং গচ্ছামি!"
শুধু মুসলমানের দোষ। ইসলামের দোষ।
কিসের এক জামায়াতে ইসলামী, আল কায়েদার মত ইসলাম কে পুঁজি করে, ধর্মের নাম ভাঙিয়ে যারা খাচ্ছে, তাদের জন্য গোটা ইসলাম কে, সব মুসলমানদের সমালোচনা করে মাটিতে মিশিয়ে দেওয়া কি মানবতার কথা বলে??? এর নাম কি মানবধর্ম???
প্রশ্নবোধক চিহ্নগুলোকে আজ বড় ছোট মনে হচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



