somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একলা আমি

০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :












সেই ছোটবেলা থেকে আমি একা একা বড় হইছি । এতো টা একা যে যার আর কোনো সত্তা ই নেই । একার কি আবার সত্তা থাকে ?? নাকি আত্না থাকে ?? সত্তাহীন একাকীত্ব কেমন হয় ?? জানি আমি । হাড়ে হাড়ে অনুভব করেছি সেই একাকীত্ব টা । আজো অনুভব করে চলেছি প্রতি টি দিন , প্রতি টি ক্ষণ । মা ডাক্তার, সেই সুবাদে সকালে ই আম্মুকে অফিসে যেতে হয় । হয়তো তখন ও আমি ঘুমে । এমনিতেই আমি একটু দেরীতে উঠি সকালে । আর,আব্বু !!! সে ব্যবসার কাজে দৌড়ের উপর থাকে সব সময় । আমাকে কি সময় দেবে ?? কখনো আব্বুর সাথে বসে গল্প করা হয়েছে,সেরকম স্মৃতি আমার নেই । বাসায় সারাদিন বুয়ার সাথে থাকতাম,এখনো থাকি । একটা ছোটো ভাই আছে , ওর সাথে যা একটু মজা হইতো,তা ও বন্ধ হয়ে যায় এক সময় । ও কুমিল্লা ক্যাডেট এ পড়ে । ওখানেই হোস্টেলে তার আবাস হয় । ও চলে যাওয়ার পর আমি হয়ে যাই পুরোপুরি নিঃসজ্ঞ । কথা বলার মানুষ নাই সারাদিন । স্কুল টা কে স্বর্গ মনে হতো তখন । ক্লাশ এ বসে ভাবতাম,ইস,আজ যদি বাসায় ফিরতে না হতো !!! বাসায় ফিরে সেই বুয়ার সাথে কথা বলা ছাড়া কাজ কি ?? এভাবে চলতে চলতে মেজাজ আমার তিরিক্ষি হয়ে যায় । সব সময় এখন খিটখিটে মেজাজে থাকি । রাগ বেড়েছে কয়েক গুণ । এখন বুয়া রা আমাকে এভয়েড করে,না পারতে কথা কয় না,ভাবে যদি আমি খেপে যাই । সব ই বুঝি আমি । কিন্তু,কন্ট্রোল করতে পারি না নিজেকে । শুধু শুধু বুয়া কে ডাকি,পানি দাও । বুয়া আসে,আমি বলি,লাগবে না,যাও । বুয়া কি বুঝবে কখনো এই মেয়ে আসলে কিছু একটা বলতে চায়,যা বলতে পারছে না কাউকে । কাকেই বা বলব ?? কে আছে আমার কথা শুনার ?? সবাই যার যার কাজ নিয়ে বিজি । কারো সময় হয় না আমি কেমন আছি জিগ্গেস করার । আমার কিছু লাগবে কিনা তা ও কেউ চায় না জানতে । এখন সয়ে গেছে । তবু,মাঝে মাঝে নিজেকে খুব অপাংক্তেয় মনে হয় । কেন এই বেঁচে থাকা । খুব নিরর্থক লাগে সব কিছু । পাল ছাড়া নৌকার মতো এদিক ওদিক ভাসছি । কোন দিকে যাচ্ছি,নিজে ই জানি না । একা একা থাকা টা যে কি কষ্টের তা আমার থেকে ভালো কেউ বলতে পারবে না । কেউ না । হুম,পারবে একজন । বিধাতা বলতে পারবে । সে ও যে নিঃসজ্ঞ । তার যেমন কথা বলার কেউ নেই,তেমনি আমার ও কেউ নেই । চুপচাপ বিধাতার মতো ই ঘরের মানুষ গুলার তামাশা দেখি । মাঝে মাঝে ওদের দোষ-ত্রুটি বিশ্লেষণ করে লিখে রাখি । একদিন যার যার দোষ তার তার হাতে তুলে দিয়ে বলব,কেন আমাকে জন্ম দিয়েছো ? কেন ? কি দোষ ছিলো আমার ? যার ছোটো ছোটো চাওয়া তোমরা পূরণ করতে পারো নাই,তাকে কেন বিধাতার কাছ থেকে আলাদা করে ডেকে আনলা এই ধরায় ?? উফফফফ,আর লিখতে পারছি না । মেজাজ চরমে উঠে যাচ্ছে । কাউকে ক্ষমা করবো না আমি । কাউকে না ।

ইভেন বিধাতা কে ও না । সে কেন বসে বসে আমার কষ্ট দেখে ?? কিচ্ছু করতে পারে না কেন এই ক্ষুদ্র প্রাণীটার জন্যে ?? বিধাতার দেয়া আমার দেহের প্রতি বিন্দু রক্ত কনিকার অভিশাপ দিলাম তাদের কে,যারা কখনো আমার কথা ভাবে নি । আমার দিক ভাবে নি ।
৪৩টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×