somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরনো বিয়ের নতুন সাজ, বেনারশীতে অনেক ভাঁজ। দেখতে হলে বানর নাচ, কাজ নেই তো- খৈ ভাজ !..

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিয়ে হল , ন মাস হল । নতুন অতিথির আগমন এল,
পুরনো বরের নাকি চুলকানি এল। (উনি এবার নতুন করে বর সাজবেন)
চুলকানি রোগের চিকিৎসা বেশ ভাল, হাটবাজারে গেলেই হল।

নতুন করে বর সাজার রীতিনীতি, ঘোড়া রোগের ভীমরুতি।

এন্ট্রি হিস্টামিন এখন সকল মেডিসিনের দোকানেই পাওয়া যায়, আবার এন্টিফাংগাল ড্রাগ্স মোটামুটি রাস্তার মোড়ে ক্যানভাসার সাহেবরা নিয়ে বসেই আছেন। শুধু একটু খানি হৃদয় দিয়ে হাত বাড়ালেই হল।
দাম ও অনেক কম। কথায় বলে না চুলকানি রোগের সস্তা মলম!!!

আচ্ছা বলুন তো সন্তানের আগমনি বার্তাকে খোদার নেয়ামতের শোকর না ভেবে বরং নিজেকে নতুন করে সার্কাসের সং সাজাবার কি আছে!

মনে হয় পুরনো বিখাউজ নতুন করে চুলকিয়ে নিজের মালদারি ভাব জাহির করা , তাই নয় কি.....

বাঙালী নারীর সুন্দরী ভাব ফুটিয়ে তুলতে , কুঁশি করা শাড়ীর তুলনা হয়না।
বেনারশের বেনারশীর কি যে আকর্ষণ তা ভাষায় প্রকাশ করা যায় না।

আমার মা চাচীর বেনারশী শাড়ী খানা সবসময় সুটকেসেই থাকত, মাঝে মাঝে বলতাম এগুলো তোমরা পর না কেন।
শুধু শুধু আলমারীতে রাখ!
বলত বাবা: এক বারই তো পড়েছি, বারবার এগুলো পরে লোক দেখিয়ে লাভ কি। লজ্জা বলতেও একটা কথা আছে।

বিয়ের দিনে বরের আকর্ষণ, শীতের দিনে খেজুরের গুড়ের আকর্ষণ,

এখন আপনি যদি চৈত্র মাসে কম্বলমুড়ী দিয়ে মৃগী রোগীর ভান করেন , ডাক্তার আপনাকে কি ইনজেকশন দিবেন !!!

এরকম এক সং দেখতে গিয়েছিলাম ঢাকা শহর কম্উিনিটি সেন্টারে। গিয়ে দেখি এটি গীবত বিদ্যার মহান পাঠশালা।
কার বউ সুন্দর, কার কেমন অন্তর , কার কেমন জীবন যাপন, কার বউয়ের কত ওজন।
এই রচনা প্রতিযোগীতার সারাংশ তৈরীতে কেমন যেন সেমিনার চলছে।

আমার মনে পড়ল রাগঅনুরাগ ছবির হৈমুন্তী শুক্লার কণ্ঠের একটি গান।

কি গান শুনাব বল, ওগো সুচরিতা,
আমি যে তোমার , কত আপনার।
কত প্রিয়জন আমি , কি করে জানাই তা।
কত পথ পার হয়ে , সুরের পিয়াসা লয়ে ............
আজকে আমার কাছে এসেছ।

কে শুনবে কার গান, কার কবিতা, সবই ভণিতা, পুরনো রোগের নববারতা।

ন মাস আগে বিয়ে করা বউকে এই সিল্কি নামক বস্তায় ঢুকিয়ে স্টেইজে সাজিয়ে রেখেছে।
পুরনো বর শেরোয়ানী পরে ঘুরে ঘুরে অতিথি আলীঙ্গন করছে।
কিছুক্ষণ পর পর রুমাল মুখে ঢুকিয়ে লজ্জা লজ্জা ভান ধরছে।

বড়লোককে আগ্রহ ভরে আলীঙ্গন , গরীব আত্বীয়স্বজন তো ইশারায় মৌণ সমর্থন।

আমি কি আর করব,
আমার আধপড়া গেও ম্যাডামের দিকে ইশারা করে জানতে চাইলাম পুরনো নববধূকে কেমন যেন অস্বাসাভাবিক লাগছে।
উনি লাজুক লাজুক ভাব নিয়ে , তুমি এসব বুঝবে না, এসব মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের খবর।
তোমার এত কি দরকার। আমি ভাবলাম ঠিকই তো পুরুষ বিষয়ক মন্ত্রনালয় তো নেই।
তাহলে তো আমি পুরনো বিয়ের নতুন খবর শুনতাম। নতুন অতিথি আগমনের বার্তা পেতাম। একটু দোয়া করতাম।

পুরনোবধু বাচ্চা পেটে নিয়ে পেটব্যাথায় কাতরাচ্ছেন , উনি বউকে শ্যাম সাজিয়ে. নিজে নবরাধা সেজে ঘুরে বেড়াচ্ছেন।

কেউ হয়ত বিয়ের সময় অনুষ্ঠান করতে পারেননি, সময় সুযোগমত একটা অনুষ্ঠান করবে, আত্বীয়স্বজন বন্ধুবান্ধবদের নিমন্ত্রন করবে, ভালমন্দ খাওয়াবে, হতেই পারে।
কিন্তু মাথায় নবরাধা মুকুট, গায়ে নিত্যনতুন শেরোয়ানী, পায়ে নাগরা জুতার বাহারী, এগুলো পরে ঘুরে বেড়াবার হেতু কি!

কেন, বাঙ্গালী মুসলমানের উত্তম ভূষণ পাজামা পাঞ্জাবীর কি কোন দরদ নেই , না কোন কদর নেই।

রাজা বাদশার মুকুট সাদৃশ্য এটি পাগড়ীর আওতায় পড়ে না, রাসূল (সাঃ) পাগড়ী পরেছেন তাই মুসলমান হিসেবে উনার সম্মানার্থে জীবনে একবার হলেও এটি পরা উচিৎ, তাই বিয়ে হচ্ছে উপযুক্ত সময়।

তার মানে এই নয় আপনি রাজা বাদশার মুকুট পরে নবরাধা সেজে থাকবেন,
বউকে মন্দিরের প্রতিমা সাদৃশ্য শ্যাম সাজিয়ে ঘুরে বেড়াবেন।

হায়রে বাংগাল , তুমি এখন চুলকানি বিখাউজের মুসলিম নামের কাংগাল।
মানুষ ভাত পায় না, একটা টেবলেটের হাহাকার,

তোমার বাড়ী খোদাকে ভেংচি মারার অপচয়ের বাজার।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪১
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×