somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি সমাজের বোঝা, সেদিন দেখা কবি আল মুজাহিদীর সঙ্গে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা ছোট মানুষ, বন্ধু বান্ধব দু’চার জন ব্যতীত কেউ আমাদের নাম জানে না। কেউ চেনে না। কোথাও আমাদের কথার গ্রহণযোগ্যতা নেই। কোনো কাজে আমাদের মতামত জানার ধার ধরে না কেউ। ঘটে যাওয়া বড় কোনো ঘটনা জন্য আমাদের বাণী চাওয়া হয় না। সহজ করে বললে তার প্রয়োজনও নেই। আমাদের সুখ দুঃখগুলো নিজের সঙ্গেই শেয়ার করতে হয়। কোনো এক নিঃসঙ্গ সময়ে, যখন অলস বসে থাকি, আমরা আমাদের জীবন নিয়ে চিন্তা করি, ভাবি। আমরা ভাবি আমাদের কথা, অসহায়দের কথা। অসহায়রাই তো অসহায় নিঃস্বদের জন্য সুন্দর করে ভাবতে পারে। আমরা সবার কষ্ট বুঝতে পারি। আমরা সবাইকে নিয়ে আমরা ভাবি, খুব ভাবি, ভেবে ভেবে আকাশ পাতাল সব এক করে ফেলি। আমাদের চিন্তাগুলো মাথার ভেতরেই থেকে যায়। কখনও তা বাইরে আসার অবকাস পায় না। অথবা তার কোনো দরকারও নেই। তবে একটা কথা, বড়দের মতো করে আমরা ভাবতে পারি না। কারণ আমাদের হৃদয়টা বড় সাদা, কপট বুদ্ধি কখনও আমাদের মাথায় চাপে না। এতো এতো স্বার্থে আমাদের নেই। গরীবের গুষ্ঠি উদ্ধার আমাদের দ্বারা হয় না। আমার ধরণা, বড়দের একদিকে স্বার্থ থাকে, আর অন্য পাশে তাদের হৃদয়, তাদের চিন্তা-ভাবনা। তাদের ভাবনার ভেতর স্বার্থের ছোঁয়া লাগে বা থাকে।

দুদিন আগে কবি আল মুজাহিদীর সঙ্গে দেখা হয়ে গেল একটি অনুষ্ঠানে। তিনি বলেছিলেন, দেশটা নাম আমার মনে নেই, যাইহোক দেশটির ভিবিন্ন জায়গায় লেখা ‘‘ মানুষ থেকে সাবধান’’ অথবা ‘মানুষ থেকে দূরে থাকুন’। আর আমাদের দেশে লেখা থাকে ‘ ‘‘কুকুর থেকে সাবধান ’’ বা দূরে থাকুন’। কবি আল মুজাহিদী সময় সংক্ষিপ্ততার কারণে কথাটার ব্যাখ্যা দিতে পারেন নি। আমার বড় ইচ্ছে করছিল ব্যাখ্যা শুনতে। ছোটবেলায় ভাবতাম, যদি কোনোদিন বড় হই, অনেক বড়, এদেশ ছেড়ে চলে যাবো অন্য কোনো দেশে। যে দেশে স্বাধীনতা নেই, নিজের মতো করে বাঁচতে সুযোগ নেই,কেন থাকবো সে দেশে? এমন একটা চিন্তা অনেকদিন আমার মাথার ভেতর ঘুরপাঁক খেত। এখনও মাঝে মধ্যে এমন চিন্তা কির কি না, সে আমি বলতে পারবো না। বাংলার মাটি গায়ে মেখেছি, মাটির গন্ধ বেরোয় আমার শরীর থেকে, কলজে থেকে। জানিনা বাংলার মাটি, আকাশ, বাতাস, পানি, সাগর, নদি, সবুজ প্রকৃতি আমাকে কতোদিন ধরে রাখতে পারবে, জানিনা, আমি জানিনা। নিতান্তই হাসির কথা বললাম, লেখক পরিচয়ে বাঁচতে বড় হতে গিয়ে এখন আমার গালে দু’লুকমা ভাত ওঠে অনেক কষ্টে। আগে ভাবতাম লেখকরা না জানি কেমন হয়, আজ বড় ছোট হাজারো লেখকের জীবন আমার সামনে, চোখ খুললে দেখতে পাই পিঁপড়ের মতো ঘিঞ্জি পাঁকিয়ে আছে লেখকদের দল। আমি তাদের একজন, যারা রাস্তার পাশে না খেয়ে পড়ে থাকে।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

আপনার ফোনে কয়টি গান সেভ করা আছে? #:-S

লিখেছেন অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

×