somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচ্ছেদই সমাধান নয়, সুন্দর ব্যবহার করুন, ভালোবাসুন

১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



‘আমাদের সমাজে স্ত্রীকে ভালোবাসাটাও এক ধরণের দুর্বলতা হিসেবে দেখা হয়।’ কথাটা আমভাবে বলা ঠিক না। ভালোবাসাটা যদি হয় মাত্রাতিক্ত তাহলে কথাটা পুরোপুরি সঠিক। আমাদের সমাজের অনেক মেয়েরা আসলেই এই বাড়তি ভালোবাসাকে পুরুষের দুর্বলতা মনে করেন। এটাকে পুঁজি করে বিভিন্ন ধরণের চাপও প্রয়োগ করেন। পুরুষদের বাধ্য করেন নানান কিছুতে। এই জন্য আমাদের সমাজে স্ত্রীকে ভালোবাসা নয় একটু বেশি ভালোবাসাকে দুর্বলতা হিসেবে দেখা হয়।

মাত্রাতিক্ত কোনকিছুই ভালো নয়। স্ত্রী আপনার ভালোবাসাকে দুর্বলতা হিহেবে নিচ্ছে এই জন্য তাকে ভালোবাসা বন্ধ করে দিবেন! তার সঙ্গে অসদাচরণ করবেন! সেটা কখনোই উচিৎ হবে না। সঙ্গিকে বুঝুন এবং বোঝার চেষ্টা করুন। তার সঙ্গে যৌক্তিক আলোচনা করুন। ভালোবাসার দাবিতে কখনও তার ওপর ভারি কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। আজকাল আমাদের সমাজে স্বামী স্ত্রী উভয়কেই এমন করতে দেখা যায়। সবাই নিজের চিন্তা আগে করেন।

সবকিছু আপনার নিজের মতো করে হবে না। কিছু কিছু জিনিস আপনার চাওয়া মোতাবেক হবে না। বিয়ের পর পরই অনেকে স্ত্রীকে একেবারে নিজের মতো বানিয়ে ফেলার চেষ্টা করেন। স্ত্রী নিজের মতের বা মনের একটু উল্টাপাল্টা করলেই তাকে বকাঝকা করেন। এটা একদমই অনুচিত কাজ। তাকে বোঝান সময় দিন। এরপরও যদি না হয় তাহলে মেনে নিন। সবকিছু আপনার মতো হবে না। একটা মানুষ তাকে পরিপূর্ণ বদলে ফেলতে পারে না। কিছু বিষয় থাকবে যেখানে দু’জনের মধ্যে কোনও মিল নেই। সেগুলো নিজ অবস্থায় ছেড়ে দেওয়া উচিৎ।

ও আমাকে আগের মতো ভালোবাসে না। অনেক স্ত্রীকেই এমন অভিযোগ করতে শোনা যায়। স্বামীদের অভিযোগ থাকে ও আমাকে বোঝার চেষ্টা করে না। ওর মন পাওয়া যায় না কোনকিছুতেই। এটাও একটা বড় সমস্যা। বিয়ের প্রথম প্রথম দু’জনের মধ্যেই বাড়তি একটা আবেগ থাকে। একজন লোক বলছিলেন, বিয়ের ছয় মাস পর্যন্ত তার মাথায় একটা জিনিসই সারাদিন ঘুরপাঁক খেত। সেটা হলো তার স্ত্রী। তিনি যেখানেই থাকতেন যে অবস্থায় থাকতেন স্ত্রীকে তিনি ভুলতে পারতেন না। কিন্তু আবেগটা এক সময় মিইয়ে যায়। সমস্যা হয় তখন। আবেগকে আমল না দিলে বাস্তবতা নিয়ে ভাবুন।

বিচ্ছেদই সমাধান নয়। বৈবাহিক জীবনে একটু টানাপোড়েন সৃষ্টি হলেই অনেকে সবার আগে বিচ্ছেদের কথা ভাবেন। সামান্য সমস্যার তৈরি হলেই কিছু মানুষ মনে করেন, সবে শুরু পরে আমার সঙ্গে আরও বড় কিছু হবে। এই ধারণা থেকেই বিচ্ছেদ হয় অনেকের। আবার কিছু মানুষ অনেক বড় সমস্যা তৈরি হওয়ার পরও বিচ্ছেদের চিন্তা করেন না। এটা ঠিক নয় বলে মনে করেন অনেকে।

কখনো একজনে একটা জিনিস সমস্যা মনে করছেন কিন্তু অন্যজনের কাছে সেটি মোটেও সমস্যার নয়। বিষয়টিকে যিনি সমস্যা হিসেবে দেখছেন তিনি তিক্তবিরক্ত হচ্ছেন কিন্তু সঙ্গিকে বলতে পারছেন না বা বলছেন না। এর থেকে তৈরি হচ্ছে মনোমালিণ্য। কখনোই চুপ করে থাকবেন না। কোনও বিষয় সমস্যা মনে হলে সেটা নিয়ে সঙ্গির সঙ্গে খোলামেলা আলোচনা করুন। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন।

১৮ ডিসেম্বস, সন্ধ্যা, ঢাক. যাত্রাবাড়ি
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×