somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৫ বাঙ্গালী আর ৩০ পাহাড়ীর প্রেমাক্রান্ত খাগড়াছড়ি ও কক্সবাজারে

০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্রমণ কাহিনী

তিন পার্বত্য জেলার দুটি দেখা হয়েছে। যাওয়া হয়নি খাগড়াছড়ি। রাঙ্গামাটি আর বান্দরবন আমার পদদূলিতে ধন্য হয়েছে আর খাগড়াছড়ি হবেনা এমন বিষয়টা আমিই মেনে নিতে পারছিলাম না। সুতরাং যতদ্রুত সম্ভব প্রজেক্ট খাগড়াছড়ি বাস্তবায়ন জরুরী। ফোন দিলাম আমার ভ্রমণবতুতা ভাই, বন্ধু জয়কে।
জয় নতুন এই প্রজেক্টের কথা শুনে ব্যাপক উচ্ছসিত হলো। মনে হলো এর চেয়ে আনন্দের কথা সে আর জীবনেও শোনেনী।
ফোনের ওপাশ থেকে জানালো, ভাই খাগড়াছড়ি!!!???
আমি বললাম, হুমম।
জয় বলল, অসাধারণ। যান। আমি আপনার লগে নাই। যাবোনা।
আমি একটা উত্তরের অপেক্ষায়ই ছিলাম। কারন, এটা জয়ের স্বভাবগত। এর পিছনে আমারও সামান্য অবদান আছে। আমার ভ্রমণ ধৈর্য্য খুবই কম। পাঁচ সাতদিনের ভ্রমণ আয়োজন করে দুদিন পরই ফেরার জন্য মাথা গরম হয়ে যায়। বারবার সেই আচরনের শিকার জয়ের মুখে এমন কথা আসবে, এতে আমি আর আশ্চর্য হইনা। অনেক জায়গায় গিয়ে ফিরে এসেছি জলদি।
খুলনাতে গিয়েতো তাকে রেখেই চলে এসেছিলাম।
যাই হোক, জয়কে বোঝানো শুরু করলাম। যাও এইবার চারদিনের আগে যদি আসি তাইলে আমার নাম ...।
জয়ের সরাসরি প্রত্যাখান। না ভাই, আপনার আগেরই পাঁচটা নাম পরিবর্তনের হিসাবই এখনো বাকী আছে। নতুন কইরা এই বিষয়ে আর যাওয়ার দরকার নাই। আমি যামুনা। ভদ্রলোকের এক কথা।
শেষ পর্যন্ত এক কথার ভদ্রলোক না হতে পারলেও জয় ভদ্রলোকের মতো বাসা থেকে বের হয়ে এসেছিল।
তার আগে জয়কে বললাম, গাড়ীর খোঁজ নাও। জয় ঘন্টাখনেকের মধ্যে জানালো, ভাই ডাইরেক্ট খাগড়াছড়ি তেমন বাস নাই। একটা আছে, শান্তি পরিবহন।
শুনেই সবুজ প্রকুতির কোলে যাওয়ার জন্য সঞ্চিত যাবতীয় প্রশান্তি হাওয়া হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, সিটিং ব্যবস্থা কেমন?
জয় মিনমিন করে বলল, ভালোই। তবে পা কোথায় রাখবো সে ব্যাপারে কোনো সুস্পষ্ট নির্দেশনা নাই। বুঝলাম ঘটনা। বললাম, বাদ দাও চিটাগাং হয়ে যাবো। আমি টিকেট কিনছি। তুমি তোমার ব্যাগ ট্যাগ গোছাও।
২.
রাত সাড়ে বারোটায় বাস। বাস ছাড়বে, নটরড্যাম কলেজের উল্টোদিক থেকে। একসাথে বহু বাস সার্ভিস হওয়ায় এই রাতেও ভিড়ের কমতি নেই। আমাদের গাড়ীর দেরী হচ্ছে সে দিকে আমাদের ভ্রক্ষেপ নেই। আমরা ভ্র বাকা করে দেখছি ভ্রমণের অন্যতম আকর্ষন সুন্দরী রমণীদের। ধীরে ধীরে খালি হয়ে গেল বাসষ্ট্যান্ড। সবাই চলে যাচ্ছে। ঘড়িতে সময় ১টা। আমাদের বাসের খবর নেই। শুনলাম, বাস নষ্ট হয়ে গেছে। মনটাই খারাপ হয়ে গেল। খারাপ অবশ্য বেশিক্ষণ টিকলো না। একটু পরই একটা ঘোষনা এলো, ভাই ভলবোর যাত্রী কারা? রেডি হোন। একটা স্কেনিয়া আসছে সেটায় যাবেন।
জয়কে বেশ খুশি দেখালো। রাজ্য, রাজকন্য সাথে গ্রীণলাইণের স্কেনিয়া বাস প্রাপ্তির যাবতীয় সুখানুভূতি তার চেহারায় ঝলঝল করছে।
আমরা ওঠলাম।
(চলবে)
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×