somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সূর্যগ্রহন দেখা হলো না, টেলিটকের নতুন অফারের বিলবোর্ড দেখেই ফিরে আসতে হলো...

২২ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত পরশু ছোটভাই, গল্পকার শাকিল ফারুকের ফোন। ভাই, কাল আপনাদের এলাকায় আইতাছি। আপনাদের এলাকার কোন একটা সংগঠন শতব্দীর শেষ পূর্ণসূর্যগ্রহন দেখাইবো। দেখতে আমু।
আমি শাকিলকে একটা নয় একাধিক গ্রীণসিগন্যাল দিলাম। আসো। এমন একটা ভাব করলাম হুম আমারও এই বিষয়ে ব্যাপক আগ্রহ। কিন্তু এইসব শতাব্দির শেষ প্রথম এসব কোনো বিষয়ে আমার তেমন আগ্রহ নেই। কারন আমার মনে হয় এগুলো শতাব্দির শেষ প্রথম বললেও এগুলো পাঁচ দশ বছরে বেশ কয়েকবার হয়। তবে এটা পত্রিকাতে পড়ে শেষ পর্যন্ত কিছু আগ্রহ জন্মালো।
যাই হোক গতকাল প্রায় মধ্যরাতে শাকিল ফারুকের আগমন। তবে যেহেতু শাকিল কোথাও একা যায়না তার লেখার প্রয়োজনে আরো দুয়েকজনকে নিয়ে ঘুরে। এতে তার লেখার বৈচিত্র বাড়ে বলে সে মনে করে। তাই তার সাথে আগমন তরুণ কবি পিয়াস মজিদ এবং তরুণ সাংবাদিক আপেল মাহমুদ।
তিনজন আর আমি ব্যাপক উত্তেজনা নিয়ে রাতভর বসে আছি একটা দিনের অপেক্ষায়। সূর্যগ্রহন হবে আমরা দেখবো। যতটা দেখার আনন্দ তারচে বেশি দেখে মানুষকে কীভাবে বলবো সেই আনন্দে বিভোর আমরা। সারা রাত না ঘুমানোর প্ল্যান করে শেষরাতে তিনজন ব্যাপক ঘুমে অস্থির। যাক তারপরেও মোবাইল এলার্মের বদ্যানতায় জাগলাম। ওঠেই হুড়োহুড়ি করে ওঠে গেলাম নির্দিষ্ট স্থানে। গিয়ে হতাশ।
কেউ নেই।
হায় হায়। সবাই কী দেখে চলে গেলো?
হতাশ মনে চলে গেলাম। যাক। সূর্যগ্রহনের জন্য তো আর খাদ্যগ্রহন থেমে থাকতে পারেনা। তাই চলে গেলাম হোটেলে। গিয়ে খাদ্যগ্রহন করে ফেরার পথে দেখলাম লোকজন জমছে।
আমাদেরও কিছু আশা জমা হলো। আমরাও তাদের কাতারে শরিক হলাম।
আর অপেক্ষায় রইলাম। কিন্তু যে মেঘের ঘনঘটা তাতে আমাদের চেহারায়ও মেঘের আনাগোনা লক্ষ্য করা গেলো। শাকিলের চেহারাতো ব্যাপক অন্ধকার।
কিন্তু তারপরও অপেক্ষায় ছিলাম আকাশে সূর্য ওঠবে এবং শাকিলের হাসি ফুটবে। হাসিফুটবে এখানে আগত সকলের। স্কুল থেকে জোর করে নিয়ে আসা ছাত্রীগুলোর। তাদের শিক্ষকদের। দুই জোড়া দম্পতির। এদের একজোড়া বড় ভাই সবুজ ভাইয়ের পরিবারেরও।
কিন্তু সকল আশায় ছাই ঢেলে মেঘও কাটলো না। সূর্যও ওঠলো না। দেখা হলোনা সূর্যগ্রহনও।
তবে তারপরও আগত সকলে এক্সরে পেপারে তৈরি চশমা আর অনুমানের উপরে ভিত্তি করে সূর্যগ্রহন অনুভব করল, এই যে অন্ধকার হচ্ছে এখন বোধ হয় চলছে।
এ্যাই এ্যাই আমি একটু দেখেছিসহ নানা কথাবার্তায় টের পাওয়া গেলো তাদের অনুভবের।
তাদের দেখদেখি আমরাও গিয়ে আকাশের দিকে তাকালাম কিছুই নেই। সামনে শুধু টেলিটকের নতুন অফার সমৃদ্ধ একটা বিশাল বিলবোর্ড। ৬৬ পয়সার হার্ট ব্রেকিং অফার। যা দেখে আমাদের হার্ট কিছুটা জোড়া লাগলো। আর জোড়া লাগলো কিছু সুন্দরী মেয়েদের দেখতে পেরে।
যাক একটা কিছু তো হলো। আজ না আসলে এই অফারটাও জানতে পারতাম না। সূর্যগ্রহণ তো ছুতো।

তারপরও অনেকক্ষন অপেক্ষা করে চলে এলাম।
যেই মেঘ, সেই কদু। কোনো ফল নাই। টেলিটকের অফারটা ছাড়া।
তবে শেষ পর্যন্তু শাকিল ফারুক হতাশা কাটলো না সে বারবার বলতে লাগলো, সূর্য আমাদের গ্রহন করলো না।
সূর্য আমাদের গ্রহন করলো না।

বুঝলাম এখান থেকে শাকিলও কিছু একটা নিয়ে যাচ্ছে। একটা শিরোনাম। কোনো সন্দেহ নাই এই শিরোনামে দুয়েকদিনের মধ্যে শাকিল ব্লগে একটা পোষ্ট দেবেই।
কারন লেখকরা কখনো খালি হাতে ফেরেনা।


ছবি : ১. সেই একমাত্রপ্রাপ্তি দানকারি বিলেবার্ড।
২. তিন কমরেড শাকিল ফারুক, পিয়াস মজিদ এবং আপেল মাহমুদ ( ডান থেকে)
৩. স্কুল থেকে জোড় করে নিয়ে আসা ছাত্রীরা এবং কতিপয় সুন্দরী তরুণী।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৫৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×