কদিন আগেও বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করতাম, কাল তোকে দেখলাম না? আসিন নি নাকি?
যা উত্তর দিতো, সেখানে কোনো না কোনো স্থানের নাম থাকতো। নারে, অফিস থেকে আসতে দেরী হয়েছে বা শরীর ভালো ছিলনা। তাই ওখানে বা ওমুক জায়গায় আসতে পারিনী।
এখন জিজ্ঞাসা করলে, প্রথম উত্তরটা বিভ্রান্তিমূলক হয়। স্থানের আগে চলে কোনো না কোনো সাইটের নাম। নারে,কাল কারেন্ট ছিলনা বা নেটে ডির্ষ্টাব ছিল। তাই ফেসবুকে বা ব্লগে ঢুকতে পারিনী।
প্রযুক্তিগত উৎকর্ষতা আর প্রযুক্তির ব্যাপক ব্যাবহারের আসক্ততার ফলে বলা যায়, এখন সবাই মোটামুটি নেটে-ই বাস করি। সেখানেই এখন আমাদের দিনভর অবাধ বিচরন। আসা যাওয়া।
যেখানেই সাইটে সাইটে ঘুরে বেড়াই লিংকের 'গাড়ী' করে। বাস্তবের বাইরেও আরেক চলমান জীবন।
আজ যেটা বন্ধ ছিল। সারাদিন দেশজুড়ে 'নেট' না থাকায় যে বিষয়টা উপলদ্ধি করা গেছে প্রকটভাবে।
দিনভর মনে হয়েছে, স্থির ছিলাম। জড়তাগ্রস্থ। নেটের এলাকা জনশূণ্য। রাস্তাঘাট ফাঁকা, নেই লিংকের গাড়ী।
বলা যায়, আমরা এখন মোটামুটি জালের (নেটের) ভেতরই মুক্ত থাকি। জাল না থাকলে বন্দি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

