কম্পিউটার সম্পর্কে আমার ধারণার লেভেল এতোই কম যে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার কম্পিউটারের হার্ডডিস্ক কতো?
আমি চুপ করে এড়িয়ে যাবার চেষ্টা করি। খুব নাছোড়বান্দা পাবলিক হলে তার দিকে তাকিয়ে বিড়বিড় করি। ভাবটা এমন দেখাই, কতো যেন? ভুলে গেছি।
আসলে আমি এটা জানি-ই না। কারন, এটা কতো হয়. তা জিজ্ঞাসা করি নাই। আমার এক ভাইকে দিয়ে অনেক বছর আগে কম্পিউটার কেনালেও এ বিষয় নিয়ে আমার বেশি মাথাব্যাথা ছিলনা। প্রথম দিকে বছরের পর বছর কাটিয়ে দিয়েছি শুধু গান শুনে আর ছবি দেখে। মাঝে মাঝে গেমস খেলেছি।
তারপর পত্রিকায় চাকরী করতে গিয়ে সেখানে প্রয়োজনীয় কিছু প্রোগ্রাম শিখেছি। আর এই নেটে থেকে থেকে কিছু। তবে তা সামান্যর কাছেও সামান্য হবেনা। যেটা সাঁতার দিয়ে তীরে আসার মতো সাঁতার না, শুধু সাতরে ভেসে থাকার মতো।
নেটে যখন কেউ 'টেকি' সাহায্য চায় আমি মনোযোগ দিয়ে সেটা পড়ি। তারপর মাথা নেড়ে ভাবি, খুবই জটিল সমস্যা। এর সমাধান কী কারো পক্ষে দেয়া সম্ভব?
কারন, এটা আমার ধারণাও আসে না।
যে কারণে এ বিষয়গুলো আমি সযতনে এড়িয়ে চলি।
আজ পাগলা মিউজিক ডট কম নামে একটা সাইটে গিয়ে বাংলা গান শুনতে গিয়েছিলাম। তো হাবীবের শোনো এলবামে ক্লিক করতে-ই আলীবাবার চল্লিশ চোরের মতো একদল নোটিফিকেশন আমাকে ঘিরে ফেলল। নানা ধরনের বিষয় ডানে বামে উপরে নিচে চিপায় চাপায় আসতে শুরু করে। যে গুলোর সবই হচ্ছে, আমার কম্পিউটর একটা বিপদজ্জনক অবস্থায় আছে এটা জানানো এবং এ থেকে মুক্তি পেতে হলে কী কী করণীয়।
আমি চিরায়ত রীতি অনুযায়ি সব 'ক্রস' দিয়ে যেতে লাগলাম।
আর আসবেনা ভেবে নিশ্চিন্তে আবর কাজ শুরু করলাম। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে সব কিছুক্ষণ পরপর এসে আমার পিসির চারপাশ ঘিরে ধরল।
আমি 'ক্রস' দিয়ে আবরো কাজে যেতেই আবারো সেই হামলা। মোটামুটি আমার ১৪ ইঞ্চি মনিটরের চরপাশ এখন তাদের দখলে। আমি কোনো পেজ ওপেন করতে গেলে তা আসতে গিয়েও মনে হয় অজ্ঞাত হুমকীর কারনে আসেনা।
প্রথম দিকে পেজ শো করলেও পরে সেটা নতুন এক পেজে রুপান্তরিত হয়। যেখানে লেখা আসে...
Internet Explorer Warning - visiting this web site may harm your computer!
আর কোনো পেজ ওপেন হলেও তা ওইসব নোটিফিকেশনের জন্য দেখা যায় না।
এই লেখা লিখতেই আমার মোটামুটি তিরিশবার ওইসব এলার্টিং বিষয় মুছতে হয়েছে।
পিসির এহেন করুণ অবস্থায় সকলের দোয়া এবং আগামীকাল আমার পিসির ব্যাক্তিগত ডাক্তার মোঃ ফারুকের কাছে শরনাপন্ন হওয়া ছাড়া কোনো উপায় নাই।
আর এখানে টেকি সাহায্য নিয়েও যে কিছু করতে পারবো তাও সম্ভব না। আইটি সেক্টরে আমার জ্ঞান বিপদসীমার খুবই নীচ দিয়ে প্রবাহিত হয়।
বললে বিশ্বাস নাও হতে পারে, আমার না জানার জন্য আমার চোখের সামনে আমার প্রিন্টার তার বর্ণাঢ্য কর্ম জীবনে মাত্র একটি প্রিন্ট দিয়ে ধীরে ধীরে নিঃস্বেশ হয়ে গেছে। আমার জ্ঞানের সীমাবদ্ধতার নির্মম স্বীকার হয়ে একটি টিভি কার্ড তার উদ্যাম যৌবণ হারিয়ে এখন বৃদ্ধ হবার পথে।
এবং অতি সম্প্রতি বন্ধুদের সাথে মিলে কেনা থ্রি পিসি এন্টিভাইরাস ইনস্টলজনিত জটিলতায় অব্যাবহৃত হয়ে আছে। অলরেডি এক বছরের অর্ধেক চলে গেছে। কারো যদি প্রয়োজন হয় নিয়ে নিতে পারেন। একদম ফ্রি।
আমি জানিনা এই ফ্লু আইটি সেক্টরে কতটা বিপদজ্জনক হিসেবে বিবেচিত হয়। কিন্তু আমার না জানার জন্য মনে হচ্ছে এতোদিন একসাথে থাকা আমার প্রবীণতম পিসিকে( দুইবার বড় এবং দামী অপারেশনের মাধ্যমে অবশ্য অনেক জিনিস পাল্টানো হয়েছিল) মরন রোগে ধরেছে।
সে বোধ হয় আর বোধ হয় বাঁচবে না।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




