বেশ কদিন ধরে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে ব্যাপক আলোচনায় সরগরম মিডিয়া আর প্রতিমিডিয়া ব্লগ, ফেসবুক। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে আগামী ১১ জানুয়ারি বাংলাদেশ দল যাচ্ছে পাকিস্তান। এর আগেও প্রবল প্রতিবাদের মুখে পাকিস্তান সফর হয়নি। কিন্তু এবার নাছোড় বান্দা বিসিবি। দেশের প্লেয়ার বাঁচানোর চেয়ে বড় তাদের কাছে বিপিএল বাঁচানো।
যাই হোক পাপন সাহেবকে আপন মনে করেছিলাম। ভেবেছিলাম তার বুকে কাঁপন জাগবে। তিনি আটকে দিবেন। যত দিন যাচ্ছে কাহিনী পাকিস্তানের দিকেই যাচ্ছে।
তাই আমিও দেখলাম এই চেচামেচি করে লাভ নেই। দল পাঠানো হবেই। তাই আমিও দল পাঠানোর পক্ষেই মত দিলাম।
তবে, একটা কথা।
এবার যারা ওয়েস্টইন্ডিজ বাংলাদেশ সিরিজ দেখেছেন তারা নিশ্চয় বুঝেছেন বাংলাদেশে কেউ অপরিহার্য না।
সাকিব ছাড়াই ওয়েস্টইন্ডিজরে ঘোলা পানি খাইয়ে ছেড়েছে। তেমন পরিচিতি না থাকা আনামুল, মমিনুলরাই তাদের সাইজ করেছে।
এ থেকে অনায়াসে এই সিদ্ধান্তে আসাই যায় যে কাউকে দিয়ে দল গঠন করলেই হয়। পাঠালেই হবে। খেলে আসতে পারবে। এরা যেকোনো পরিস্থিতিতে ফাইট দিতে পারবে। সারাজীবন উইকেট ফেলানোর চেষ্টায় রত ছিল।
তাই আমি একটি আংশিক দল ঘোষণা করতে চাই, বিষয়টা ভেবে দেখবেন বিসিবি কর্তৃপক্ষ। এদের ফেলে দেবেননা। এরা জায়গা মতো সবাই এক্সপার্ট প্লেয়ার। সাম্প্রতিক পারফর্মেন্স থেকে এদের ক্যাম্পে ডাকা হলো।
যারা প্রাথমিকভাবে ডাক পেলেন -
বিকাশ (ক্যাপ্টেন, ম্যানেজার, পলাতক শীর্ষসন্ত্রাসী)
সাকিল (ড্যাসিং ব্যটসম্যান, চাপাতি চালক, বিশ্বজিৎ হত্যায় সম্পৃক্ত)
নাহিদ (উইকেটকীপার, লাঠি এক্সপার্ট, বিশ্বজিৎ হত্যায় সম্পৃক্ত)
রাজন (বোলার, কিরিচ স্পেশালিস্ট, বিশ্বজিৎ হত্যায় সম্পৃক্ত)
মীর মো. নূরে আলম (অলরাউন্ডার, বিশ্বজিৎ হত্যায় সম্পৃক্ত)
মো. ওবাইদুল কাদের (অলরাউন্ডার, বিশ্বজিৎ হত্যায় সম্পৃক্ত)
এছাড়া কারো চোখে এই লাইনে ভালো প্লেয়ার থাকলে জানাবেন। বাকী প্লেয়ার বাছাইয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। পাকিস্তানে একটা দল ঘুরে আসুক। বিপিএলও জমুক।
একটি ব্যক্তিগত প্রেস বিজ্ঞপ্তি : আমি পাকিস্তানে দল পাঠানোর পক্ষে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।