somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুত্ব, আমি ও টুকরো টুকরো কিছু কথা।

০১ লা মে, ২০১৪ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ভীষণ একা থাকা টাইপ একজন মানুষ। কোলাহল, ঝুট-ঝামেলা আর লোকজনের ভীড় সহ্য করতে পারিনা। যার তার সাথে সহজে মিশতে পারিনা। আমি একটু চাপা স্বভাবের, আর নিজেকে কারো কাছে প্রকাশ করতে পারিনা বলে সব সময় নিজের মত একা একাই থাকি। তাই বলে আমি অবন্ধুসুলভ নই। যারা আমার সাথে বন্ধুর মতো মিশতে পেরেছে তাদের কাছে আমি সদালাপী, পরোপকারী আর বন্ধুবৎসল একজন মানুষ। আমি বই পড়তে অনেক ভালোবাসি, ভালোলাগে মুভি দেখতে। ক্লাস, ফেসবুক, ছবি দেখা নয়তো বই পড়া। একসময় ছবি আঁকতাম,এখন তাও করিনা। এই হলো আমার প্রাত্যহিককার্যবিধি। আমার অনেক বন্ধু আছে, কিন্তু আমার সবচেয়ে কাছের কোন বন্ধু নেই যার কাছে আমার লুকানোর কিছু থাকবেনা বা আমি কোনরকম ভয়ভীতি ছাড়াই তার কাছে ভাগাভাগি করতে পারবো আমার দুঃখ-কষ্ট থেকে শুরু করে হাঁসি-আনন্দ সবকিছু। আমার মনে হয় আমাকে কেউ বুঝতে পারেনা, তাই আমি কারো সাথে কোন সম্পর্কে নিজেকে জড়াতে চাইনা। আসলেই কেউ আমাকে আমার মত করে বুঝতে পারেনি আজ পর্যন্ত, আর কোনদিন কেউ পারবেও না হয়তো। আমি কাউকে কষ্ট দিতে পারিনা বা কারো কষ্ট দেখলে নিজেও কষ্ট পাই বলে মাঝে মাঝে মনে হয় আমি অনেকবেশি আবেগতাড়িত একজন মানুষ। বন্ধুদের কেউ একজন একবার বলেছিল আমি নাকি দুঃখবিলাসী। আমি দেখতে আহামরি কেউনা, কিন্তু সেটা নিয়ে আমার কোন হতাশা নেই। কাউকে কিছু দিয়ে বিনিময়ে কিছু প্রত্যাশা করিনা বলে কখনো-কখনো ভাবি আমি একজন সুখি মানুষ। স্বপ্ন দেখতে ভালোবাসি, তাই মনে হয় স্বপ্নের কোন সীমারেখা থাকা ঠিক না। আমার মতে একজন মানুষ হয় তার স্বপ্নের সমান বড়। আমি সাধু-সন্ন্যাসী না ঠিক, তবে ভন্ড বা প্রতারকও নই। আর দশজনের মতই দোষে-গুণে ভরপুর নিতান্ত সাধারণ একজন মানুষ আমি। আনন্দে হাঁসি আর কষ্ট পেলে কাঁদি। আমি ভালোবাসার কাঙ্গাল, তবু কোন বাঁধনে জড়াতে চাইনা। মুক্ত মানুষ হিসেবে আমার স্বাধীনতাটুকু পুরোদমে উপভোগ করতে চাই জীবনের শেষ দিনটি পর্যন্ত। তবু সম্পর্কের বাঁধনে জড়াতে হয়, জড়িয়েছি। শুধু কষ্ট যে পেয়েছি তা না, কিন্তু সুখকর মূহুর্ত গুলোর চাইতে কষ্টগুলো বেশি বড় বলেই পিছন ফিরে অতীতের পানে চাইনা।

বন্ধু, কখনো কি ভেবে দেখেছ তুমি মানসিকভাবে কতটা শক্ত? পৃথিবীতে যারাই সফল হয়েছেন তাঁদের সফলতার পিছনে বড় অবদান ছিলো তাঁদের মানসিক দৃঢ়তার। নিজের জন্য দুঃখ করোনা, তোমার চারপাশে তাকিয়ে দেখ অনেক মানুষ তোমার চেয়ে ঢের কষ্টে আছে। নিজের বর্তমান অবস্থার জন্য চারপাশের অবস্থাকে দায়ী করোনা। নিজের ব্যর্থতার ভার নিজের কাঁধেই নাও। জীবনের চলার পথটা সহজ নয়, যাইহোক না কেন সেটাকে সহজভাবে মেনে নেয়ার চেষ্টা করো, অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও। প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে মিল খুঁজে না পেলেও হতাশ হবার কিছু নেই। এটাই জীবন, কখনো উত্থান, কখনো পতন। কখনো কারো সামনে নিজের দূর্বলতাকে প্রকাশ করোনা। আবেগ-অনূভুতিকে নিয়ন্ত্রণে রাখতে না পারলে যে কেউ যেকোন সময় তোমার দুর্বলতার সুযোগ নিতে পারে। সময়ে যাইহোক না কেন পরিবর্তনকে মেনে নেয়ার চেষ্টা করতে হবে। কারো প্রতি অভিযোগ না করে যেকোন খারাপ পরিস্থিতিতে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করো। তোমার স্বতন্ত্র সত্তাকে স্বীকার করে নিয়ে কাউকে তোষামোদ করা থেকে বিরত থেকো, ন্যায্য কথা বলতে কখনো পিছপা হবেনা। কখনো ঝুঁকি নিতে দ্বিধা করবেনা, কিন্তু তার আগে প্রতিকূল পরিস্থিতির অবস্থান বিবেচনায় নিজের কৌশল ঠিক করে নাও। হয়তো তোমার অতীত খুবই ভালো, কিন্তু সোনালী অতীতকে আঁকড়ে ধরে রাখার মত মারাত্নক ভুল করো না। অতীত অতীতই, সেদিন আর ফিরে আসবেনা কখনো, যা চলে গেছে তাকে যেতে দাও। বর্তমানে মনোনিবেশ কর এবং আসছে আগামী যাতে ভালো হয় সেদিকে খেয়াল রাখো। বর্তমানে বাঁচো, তোমার আজ যদি ভালো যায় তবে নিশ্চিতভাবে আগামীও ভালো হবে। অতীতকে ধরে রেখে চোখের জল ফেলা বোকামী ছাড়া আর কি হতে পারে! একটা ব্যাপার খেয়াল রাখবে ভুল সংঘটিতই হয় ভবিষ্যত শিক্ষার উদ্দেশ্যে, তাই একই ভুলের পুনরাবৃত্তি যাতে বারবার না হয় সেদিকে খেয়াল রেখো। খুব কম মানুষই আছে যারা অপরের সাফল্যে ঈর্ষান্বিত হয়না, নিজেকে হিংসা মুক্ত মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করো। সকল মানুষের প্রশংশা কর মন থেকে। যে অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয়না সাফল্য তার অনিবার্য। ব্যর্থ হলে হাল ছেড়ে দিয়ো না, বার বার ব্যর্থতার পরে হলেও সফলতা আসবেই। অবশ্যম্ভাবীকে রুখবার ক্ষমতা কারুরই নেই। একাকী সময় কাটাতে ভয় পেও না, কারো উপর নির্ভর করোনা। শুধুই সুসময়ের বন্ধুদের সাবধানে এড়িয়ে চলো, সত্যিকার বন্ধুর দেখা একদিন পাবেই। যদি সবসময় ভালোর সাথে থাকো, ন্যায় তোমার পক্ষে থাকবেই।

কি এক অদ্ভুত অনুভূতি নিয়ে ঘুম ভাংলো আজ সকালে! বিচিত্র এই মানুষের জীবন কতই না নাটকীয়তায় ভরা! সময়ের আস্ফালনে আজ যাদের বড় আপন বলে মনে হয়, সেই মানুষগুলো সময়ের দোহাই দিয়েই একসময় দূরে সরে যায়। কাছের বলে পরিচিত সব মানুষ একে একে কিভাবে যেন পর হয়ে যায়। জীবনে সামনে এগিয়ে যাবার পথে যারা সহযাত্রী হয়, পতনের সময় যাদের কাছে পাওয়া যায়না, নতুন করে শুরু করতে চাইলে কিভাবে যেন সেসব মানুষগুলোই চোখের সামনে চলে আসে সবার আগে।তাদের আবির্ভাব যেন মনে করিয়ে দেয় সংগ্রাম এখনো শেষ হয় নি। এ পর্যন্ত অনেক রকম মানুষ দেখেছি জীবনে। তথাকথিত অনেক বন্ধুও এসেছে জীবনে, এখনও আছে অনেক বন্ধু-বান্ধব। কিন্তু যাকে খুঁজে চলেছি প্রতিনিয়ত সে কি এসেছে সামনে আজও! বন্ধুর সংখ্যা কয়েকশো হতে হয় না, বন্ধুর মত বন্ধু একজন হলেই যথেষ্ট। হয়তো সারাজীবন ধরেই খুঁজে যাবো তাঁকে, কোনদিন খুঁজে পাওয়া হবে না। হয়তো আমার জীবনে তাঁর অস্তিত্বই নেই। একজন ভালো বন্ধু শুধুই হয়তো একটি কাল্পনিক চরিত্র!

তবে জীবন কারো জন্য থেমে থাকে না, কোন দিন থাকবেও না। সময়ের ফাঁদে সবাইকে সম্পর্কে জড়াতে হয়, সম্পর্ক ভাঙ্গে আবার নতুন করে মানুষই পারে সব কিছু আগের মত করে শুরু করতে। জীবনকে একটি নতুন অর্থ দিতে নিজের প্রতি যত্নশীল হও, নিজেকে ভালবাসতে শেখ। যে আজ তোমাকে ছেড়ে চলে গেছে তার কথা ভুলে যাও, সে যদি সত্যি তোমার কেউ হতো তবে সে তোমাকে ফেরাবার চেষ্টা করতো। একদিন সে বুঝবে আজ সে কি হারালো, আদতে তুমি কিছুই হারালে না, হেরেও জিতে গেলে তুমি। নিজের প্রতি উচ্চ মনোভাব পোষণ কর। নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ কর, জীবনে নতুন নতুন মানুষ আসবে যাবে। তোমার ক্যারিয়ার গড়ার সময় চলে গেলে তা আর ফিরে আসবে না, সময়ের কাজ সময়ে না করলে সারা জীবন সেজন্য পস্তাতে হবে। কিন্তু তাতেও কোন লাভ হবে না। অপেক্ষা কর, সঠিক সময়ের জন্য, যেভাবে বাঁচতে চাও ঠিক সেভাবে বাঁচো। নিজের উচ্চাকাঙ্ক্ষা গুলোকে মরে যেতে দিও না। তোমার সময়ও আসবে, তোমার যোগ্য সঙ্গীর জন্য অপেক্ষা কর। তার সাথে সারাটা জীবন কাটানোর জন্য নিজেকে প্রস্তুত কর। মনোবল আর বিশ্বাস হারিও না। ২য় প্রেম, তৃতীয় প্রেম, চতুর্থ প্রেম বলে কিছু নেই। মানুষ যতবারই প্রেমে পড়ে ততবারই তা প্রথম প্রেম। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও, অতীত অতীতই, কি হতে পারতো-আর কি হলো তা নিয়ে ভেবে ভেবে আজকের জীবন টা নষ্ট করো না। ভালোবাসা সাগরের মত বিশাল, এর থেকে এক আধ ফোঁটা তথাকথিত প্রেমিককে দিয়ে সব হারিয়েছি বলে মনে করে বসে থাকলে চলবে না। আজকের ব্যর্থ প্রেমের মধ্য দিয়ে আগামীর স্থায়ী পাকাপোক্ত ভালোবাসার ভিত্তি রচিত কর, যা গেছে তা চলে গেছে। মানুষের জীবন টা একটা স্টুডিওর মতো, ডার্করুমে যেমন ফিল্ম ডেভেলপ করা হয়, ঠিক তেমনি জীবনে যখন ঘোর দুঃসময় আসে, মনে রেখো স্রষ্টা তোমার জন্য এই দুঃসময়ের ডার্করুমে বসে একটি বিচিত্র সুন্দর জীবন তৈরি করছেন। হতাশাগুলোকে ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যাও, নিজের লক্ষ্য স্থির রেখে তা অর্জনের পথে এগিয়ে যাও। জীবন যদি কুসুমাস্তীর্ণ হয় তবে সে আর কিসের জীবন, যুদ্ধ করে নিজের প্রাপ্য আদায় করে নাও। লক্ষ্যে স্থির থাকো, বাঁচার মত করে বাঁচো, জয় তোমার হবেই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×