somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পা নেই, কিন্তু আছে পায়ের ব্যথা

১৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের এক পরিচিত সাংবাদিক (নাম প্রকাশে অনিচ্ছুক) বোমার আঘাতে দুটি পা-ই হারিয়ে ফেলেন। এখন তিনি কৃত্রিম পা নিয়ে হাঁটেন। হাঁটতে পারেন অনেকটা সুস্থ-স্বভাবিকভাবেই, কিন্তু, হঠাৎ হঠাৎ তিনি তীব্র ব্যথায় কঁকিয়ে ওঠেন। হাঁটুর কাছে, গোড়ালির কাছে খুব ব্যথা হয়। নকল পা দুটো ধরেই তিনি চাপতে থাকেন।
এরকম অবস্থা হয়েছিল বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসেরও। ক্যান্সারের কারণে তার একটি পা কেটে ফেলতে হয়। বিছানায় শুয়ে থাকলে বাঁ-পা’টা যেখানে পড়ে থাকতো মাঝে মাঝে তিনি সে জায়গাটা চুলকাতেন। কখনো কখনো ব্যথায় অদৃশ্য হাঁটু চাপতেন। হাঁটুর কাছে একটা বালিশ রেখে দিয়ে সেটা চাপতেন। তাতে নাকি তার একটু আরাম হতো।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটাকে বলে ফ্যান্টম । অঙ্গ নেই কিন্তু আছে অঙ্গের ব্যথা। এ ব্যথাটাকে প্রথম চিহ্নিত করেন আমেরিকান নিওরোলজিস্ট সিলাম উইর মিচেন। ১৮৭১ সালে গৃহযুদ্ধের সময় ফিলাডেলফিয়ার এক হাসপাতালে আহত সৈন্যদের মধ্যে তিনি এ ব্যথার নিদের্শন খুঁজে পান। অবশ্য তারও অনেক আগে ১৫৫১ সালে ফ্রান্সের সামরিক সার্জন এব্রোয়েস প্যারি প্রথম বলেছিলেন, অনেক রোগী নানা দুর্ঘটনায় তাদের অঙ্গ হারিয়েছে, তারা বলেন, এখনো নাকি তাদের সেই অঙ্গে ব্যথা হয়।ফ্যান্টম পেইন বা অঙ্গহানির ব্যথায় একেকজনের একেকরম হয়। এটা ব্যক্তিবিশেষে নির্ভর করে। সাধারণত অঙ্গ হারানোর প্রথম সপ্তাহ পর্যন্ত ৭২ শতাংশ পর্যন্ত ব্যথা থাকে, তারপর ছয়মাসের মধ্যে সেটা কমে গিয়ে ৬৭ শতাংশ পর্যন্ত দাঁড়ায়। শরীরের উপরের অঙ্গে ব্যথাটা থাকে ৮২ শতাংশ, আর নিচের অংশে ব্যথা হয় ৫৪ শতাংশ। শুধু হাত বা পা না, অনেক সময় দাঁত, কান, নাক হারানোর ব্যথাও অনুভ‚ত হয়। বিশেষ কিছু ওষুধের মাধ্যমে ব্যথা প্রসমন করা যায়। অনেকের দীর্ঘদিন পর্যন্ত এ ব্যথাটা থাকে।
ফ্যান্টস পেইন নিয়ে কিছু চমকপ্রদ কেস স্ট্যাডি আছে। ল্যাকরোইক্স ইটি এল ১৯৯২ সালের একটি নথি থেকে জানা যায় জন্মের সময়ই একটি মেয়ের ডান পা তার বাঁ থেকে ১০ সেন্টিমিটার ছোট ছিল। তার সেই ছোট পা’টির নিচে মাঝে মাঝে ব্যথা করতো। কাঁটা যায়নি, জন্ম থেকেই ছোট এমন অঙ্গতেও অঙ্গহানির ব্যথা দেখে ডাক্তাররা আশ্চর্য হন।
আরেকটি কেস স্ট্যাডি থেকে জানা যায় এক নারীর জন্ম পর থেকেই কনুই পর্যন্ত হাতটি ছিল না। তার কোনোরকম ব্যথাও হয়নি শূন্য হাতটিতে। কিন্তু, ১৮ বছর বয়স তিনি ঘোড়ার উপর থেকে পড়ে গিয়ে ব্যথা পান। তারপর থেকেই তার শূন্য হাতটিতেও ব্যথা হতে থাকে। এমন কি তার মনে হতো তিনি যেন হাতটি মুঠোও করতে পারছেন, আঙুলগুলো গুণতে পারছেন।
লেখাটি পুর্বে প্রকাশিত
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৬
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×