বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (রংপুর)ভিসি’র দুর্নীতি ও তার অপসারণের দাবীতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে "রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষা রক্ষা ও দুর্নীতি প্রতিরোধ কমিটি"। আজ দুপুরে সংগঠনটি রংপুর মহানগরীর কাচারী বাজারে সমাবেশ করে। সমাবেশ শেষে সংগঠনটি বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছেবিশ্ববিদ্যালয়ের ভিসি" ড. আব্দুল জলিল মিয়া" দায়িত্ব নেয়ার পর থেকে দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেছেন।টাকার বিনিময়ে অযোগ্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছেন । প্রো-ভিসি, কন্ট্রোলার, প্রধান গ্রন্থিক ও বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালককে তিনি অবৈধভাবে নিয়োগ দিয়েছেন। টাকার বিনিময়ে তুলনামুলক কম যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন(শিক্ষক)। নিয়োগের সময় সজ্বনপ্রিতি ও লক্ষণীয় ছিলো।স্মারকলিপিতে অবিলম্বে ভিসি আব্দুল জলিলের অপসারণ দাবি করা হয়। বর্তমান সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নতুন সিন্ডিকেট করা, সকল এডহোক নিয়োগ বাতিল করা এবংস্বচ্ছতার সাথে নিয়োগ ও বিশ্ববিদ্যালয় পরিচালনার দাবীও স্মারকলিপিতে অন্তরভুক্ত ছিলো।
অপরদিকে এ সমাবেশের কথা জানতে পেরে গতকাল থেকেই ভিসি তার নিয়োগ করা আত্নীয় সজ্বন নিয়ে সড়ক অবরোধের পরিকল্পনা করেছিলেন। এবং আজ সকালে( কাচারী বাজারে সমাবেশ হয় দুপুরে) ভাড়া করা শিক্ষার্থী ও আত্নীয় সজ্বন
দেড় ঘণ্টা অবরোধ করে রাখায় লালমনিরহাট, কুড়িগ্রামের সাথে সারা দেশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কষ্টে পড়েন যাত্রীরা।
এর আগেও ভিসি’র দুর্নীতি নিয়ে একটি জাতিয় দৈনিকে "একটি পারিবারিক বিশ্ববিদ্যালয় " শিরোনামে খবর এসেছিলো।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিরমান কাজের ব্যাপারেও নানা সময় দুর্নীতির অভিযোগ এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ভাড়া করা বাস ব্যবহার করা হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো বাস উপহার দিয়েছেন । ওই বাস কোথায় জানতে মন চায়
মাঝে মাঝে মনে হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় না বলে পীরগন্ঞ্জ বিশ্ববিদ্যালয় বলি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




