জীবন টা এক সময় এমন ছিল না
অনেক সুন্দর ছিল
অনেক স্বপ্ন ছিল
স্কুলে থাকতে টিফিন এর সময় বাসায় এসে খেয়ে যেতাম
পরীক্ষার রেজাল্ট কার্ড নিয়ে ঘরে ঢুকতাম
থার্ড থেকে সেকেন্ড হলে কলোনির এক মাত্র টিএন্ড টি ফোন থেকে আব্বুকে কল দিয়ে মিস্টি আনতে বলতাম
সেই টিফিন এ বাসায় আসা বন্ধ হয়ে গেল একটা সময়
রেজাল্ট টাও কোনমতে ধরে রাখলাম ১০ এর মধ্যে
জীবন বদলে গেল
বদলে গেল না বদলে দিলাম
বুঝতে পারলাম না
জীবনে প্রেয়সীদের আসা যাওয়া শুরু হইলো
কেও আসলো অনেক কাহিনী করে
গেলও অনেক কাহিনী করে
কিছু টিনেজ স্বপ্ন সিনেমার স্টান্ট দের মতো বাস্তবতার আড়ালেই থেকে গেল
যে যাবার সে যাবেই
আর
ধরে রাখতে না পারলে তো চলে যাবেই
এই দুই স্টিম রোলার চিপায় অন্ধ হয়ে স্বপ্ন গুলা দৃষ্টি হারালো
জীবন কিন্তু থেমে থাকে নাই
স্বপ্ন গুলা কিন্তু আকাশে ডানা মেলে উড়ে থাকা থেকে বিরত থাকে নাই
আশে পাশের সব কিছু চলছে তার আপন গতিতে
বন্ধু বান্ধব দের চাকরি হচ্ছে
চলে যাওয়া প্রেয়সী দের বিবাহ হচ্ছে
দিবা স্বপ্নে তাদের বিয়ে তে গিয়ে পোলাও কোর্মা খাচ্ছি
চলছে দিন
চলবে জীবন
কোন টাইম মেশিন নেই
কোন ফিউচার দেখার মনিটর নেই
তাও ডান পায়ের পর বাম পা ফেলে সামনে আগাতে হবে
আমাদের জন্মই হয়েছে সামনে হাটার জন্য
হাট হে দুই পেয়ে জীব, হাট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




