কবিতাঃ ফেলনা কবিতা
২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গন্ধমাখা ধোঁয়ার শহর খামে ভরে দিলাম ফেলে
চোখরাঙানো আত্মীয়তা
বানিজ্য-প্রেম-নিউজপেপার
শুকনো-বাসি মিথ্যে কথা
দিলাম ফেলে-
দিলাম ফেলে-
কি আসে যায় ?
সব তো গেল, ভেসে গেল
ভেসেই যাবে !
অপবাদের বাদানুবাদ, অনুশাসন, ডিপ্লোমেসি
হাজার রকম ফর্মালিটি
সিভিক সমাজ-সভ্য নিয়ম
নষ্ট আমার কামুক শরীর
দিলাম ফেলে-
দিলাম ফেলে-
সব গিয়েছে-
নির্জনে আর একটু গেলে
খুব কি গেল ?
‘তুমি কি খুব কষ্টে আছো’ প্রশ্নব্যাকুল কারুর কথা
চারুনয়ান, দমক ভুরু
ধমকমুখর হাস্যরতার মধুর বেদন
খুব কাঁদানো কবের স্মৃতি
দিলাম ফেলে-
দিলাম ফেলে-
কবে থেকেই
যাচ্ছে আমার, যাক না আরও
চাইলে যেতে !
উড়ন্ত সেই ছাদের শাড়ি, হলুদ কামিজ, নিলীন হাওয়া
আচার মাখা নরম আঙুল
অজস্র মেঘ, অজস্র জল
তীব্র দুপুর, খটখটে রোদ
দিলাম ফেলে-
দিলাম ফেলে-
সব গিয়েছে-
আপনি-তুমি-তুই এর মানুষ
কেউ কি আছে ?
বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা পুরোনো ফুল, চ্যাপ্টা গোলাপ
মানিব্যাগের লুকোনো টিপ
জমিয়ে রাখা তোমার চিঠি
সঙ্গে তোমার ভালবাসাও
দিলাম ফেলে-
দিলাম ফেলে-
একলা আছি
আমি বরং একলা থাকি !
একলা থাকি !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ...
...বাকিটুকু পড়ুন-একা থাকো?
-না।
-কে থাকে সাথে?
-কেউ না।
-তাহলে কিভাবে বলছো একা থাকো না?
-থাকি না তো।
-কিভাবে?
-তুমি থাকো যে পাশে।
-বাহ! ………কতক্ষণ থাকি?
-সারাক্ষণ। টেবিলে বসে খাচ্ছি, তুমি সামনে। রান্না করছি, তুমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৩৯

সেই চকচকে গ্রাফিতি মনে পড়ে। সদ্য এঁকে গিয়েছিলো। স্কুলগামী বালক-বালিকা। ঘাশ-ফুল-পাতা। অ-আ-ই-ঈ। লাল সূর্যের নিচে বেলাবেলি পাখির ঝাঁক ফিরছে কুলায়। নতুনবাজার, একশো ফিট রোড, নুরের চালা।
তার সাথে কথা বলো আকাশ।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল? অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and...
...বাকিটুকু পড়ুন