ই-কমার্স আর এডভান্স টেলি কমিউনিকেশন এই দুইটা সাবজেক্ট ক্লাস থাকে প্রতি সাপ্তাহে। এ দুইটার ফলে অবস্থা এক বারে কাহিল।
ই-কমার্স এর জাহিদ স্যার গল্পে গল্পে ই কমার্স পড়ান। বিভিন্ন জায়গার ইকমার্স এর গল্প ...
কিভাবে কমার্স এল, ব্যাংক কিভাবে প্রতিষ্ঠা পেল, ই কমার্স কিভাবে কাজ করে, অকসান কিভাবে হয়, সার্টিফিকেশন অথরিটির কাজ, কিভাবে বাংলাদেশে সার্টিফিকেশন অথরিটি কাজ করতে পারে ইত্যাদি ইত্যাদি।
তার গল্প শুনতে আর স্লাইড দেখতে দেখতে সময় শেষ হয়। তারপর স্যারের নির্মম বার্তা -- এসপ্তাহের এসাইনমেন্ট বাংলাদেশে কিভাবে ....... আনা যায়।পৌছাতে হবে শুক্রবার রাত ১২ টার মধ্যে আর ইমেইলে সাবজেক্ট লেখতে ভুল হলে এসাইনমেন্ট চলে যাবে ট্রেসে।
বুঝতেই পারছেন।
টেলিকিমিউনিকশন পড়াচ্ছেন এমদাদ স্যার। সিডিএম এর বাংলাদেশের বস।কিভাবে নয়েজ যোগ করে কাজ করতে হয়, সিগন্যাল জেনারেট করা । ম্যাথ ল্যাব এর কাজ দেখাতে দেখাতে তিনি আমাদের অস্থির করে তুলেন। তিনি মারাত্মক একটিক । সব সময় সব স্যারের আগে কোর্স শেষ করবেন। তার সাথে দৌড়ে পাড়া খুব কষ্টকর। .......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



