somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তকরবী

১৬ ই অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোর হওয়ার সূত্রটা বছরের এসময়টাতে খানিক বদলে যায়। নিশাচর যানবাহনগুলোর গতি স্লথ করে কিছু মৌসুমী আয়-রোজগারের আশে ভুঁড়িঅলা ট্রাফিকগুলো লালচোখে জেগে থাকে সারারাত। ওই লাল চোখের আশ্রয় প্রশ্রয়ে জেগে থাকা ক্ষণেক লাল, ক্ষণেক সবুজ সিগন্যাল বাতিগুলো ঘেঁষে খুব ভোরের অলস রাস্তায় কমদামি চপ্পলে চট চট আওয়াজ তুলে অনেক ফজর-ফেরত পদশব্দের কোরাস হেঁটে গেলে দারুণ শুনশান হয়ে পড়ে আমাদের এই মোড়টা। তখন ঘামে চটচটে ট্রাফিকের মৃদু নাসিকাসঙ্গীত আর কিয়তদূরের বিহারী হোটেলের টেপরেকর্ডারের উর্দু গজল ছাড়া অন্য সব শব্দ প্রত্যুষের বিশ্রামে মগ্ন হয়ে পড়লে আরেকটি মন্থর দিনের প্রস্তুতি নেয় সূয্যিমামা। আমাদের অণুগল্পের শুরু তেমনই এক নাতিশীতোষ্ণ ভোরে।

আমরা যেই ঘরের গল্প বলছি সেখানে মেঘহীন দিনের প্রথম সূর্যফলা প্রবেশ করতে করতে কসাইয়ের চাপাতির ঘর্ষণ, নরম মুরগীর কুক্কুর আর রিকসার টুঙটাঙে একলা লম্বা বাজারের পুরোটাই জেগে ওঠে প্রায়। তাই অবশ্যাম্ভাবীরূপে গল্পের শুরু হয় টেবিল-ল্যাম্পের ঈষদুষ্ণ আলোয়। প্রায় সারারাতজাগা আলস্যের পরে ভোরের ওম ওম বিছানা, খুঁটিনাটি দরকারি কাজের রেসিপি, কয়েক টুকরো প্রতিশ্রুতি- এসব সরিয়ে লাল চোখে একটা কনভারসেশানের মুখোমুখি বসতে হলে তোমার অবশ্যই অদম্য শক্তির দরকার। তেমন শক্তি আর আকর্ষণের অভাব হয়না বলেই ছেলেটা অমন শুনশান ভোরেও তার দূরবতী প্রেয়সির মুখোমুখি বসে পড়ে নির্দ্বিধায়।

কথোপকথনের শুরুটা জানার সুযোগ না থাকলেও আমরা জানতে পারি রক্তকরবীটা লজ্জাবতীর মতো নরম সুন্দর লজ্জা পায়। কোন এক জোছনা রাতে যে কটা ছেঁড়া ছেঁড়া পঙক্তি উড়তে শিখেছিলো সেগুলোর উড়ন্ত সৌরভ তার শিরায় শিরায় বয়ে যাওয়া ধলেশ্বরি-যমুনায় আগুন ধরিয়ে দেয়। আগুনবিক্ষুব্ধ লাভার তীব্র স্রোতে থরথর ভূমিকম্পে কাঁপে রক্তকরবী। আমরা অনেক দূরে বসে সে অগ্ন্যুৎপাতের ফলাফল দেখি। ধলেশ্বরীর উষ্ণ বাস্প নরম মুখের কানায় কানায় জমে উজ্জ্বল জলপদ্ম হয়ে ওঠে। বুকের গহীন অ্যামাজন থেকে উঠে আসা শুদ্ধতম ভালবাসা মৃদু হাসি হয়ে নরম ঠোঁটে ছড়িয়ে পড়লে ধীরে ধীরে ভীষণ স্পষ্ট হয়ে ওঠে স্পার্টা আর ট্রয়ের অগ্নিদগ্ধ ইতিহাস। কিংবা কৃত্রিম অভিমানে ফুলে ওঠা নাসারন্ধ্র খুব সহজ মমতায় ভিজিয়ে তোলে দূরবর্তী দুটো চোখ। নিরবে বন্টন হয় শত শত সমরখন্দ, বোখারা।

রক্তকরবীর লাল শাড়ির কারুকার্যময় আঁচল কখনো মুখ ঢাকে, কখনো কোমল মমতায় আগলে চলে কোমড় ছাড়িয়ে নামা চুলের জাজিম। যে ক-গোছা চুল নিয়ন্ত্রণ হারিয়ে মুখের উপত্যকায় জড়িয়ে থাকে, সেগুলোর ভাঁজে ভাঁজে জন্ম নেয় পৃথিবীর সুন্দরতম প্রেমের পঙক্তিমালা....। নরম প্রত্যুষের সেই দ্বিপাক্ষিক কথোপকথনের বিশদ বিবরণ কানে না আসলেও আমরা একটা নরম অভিযোগের খবর পাই শুধু: ...তুমি একটা অন্ধ, কালো-সাদা কিছুই বোঝনা...। অভিযোগের কোন পরিস্কার জবাব পাইনা আমরা। তবে ছেলেটা যখন কথোপকথনের বিমুগ্ধ ঘোর ভেঙে পূর্বমুখী দরজায় দাঁড়ায়, উজ্জ্বল সূর্যের আলোয় বাতাস তখন হাসছিল। তরিতরকারির স্লোগান শেষ করে ফেরিঅলা চলে যাওয়ার পর সেই বাতাসে কোত্থেকে যেন ভেসে আসলো শ্রীকান্তের মাদকতাময় গলাটা: প্রিয়ার কি রূপ সেই জানে, সেই জানে ওগো যে কখনো ভালবাসে...।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪১
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×