somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খসে পড়া পেসমেকার

২৭ শে অক্টোবর, ২০০৬ ভোর ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকগুলো ক্ষুধাকাতর দিন, মাস শেষে একটা আনন্দের যাদুকরী পুটুলি খুলে ধরতে উন্মুখ। রঙিন রং, রঙিন আকাশ-বাতাস, রঙিন মৌসুমী উজ্জ্বল শহর-শহরতলী, নতুন টুং-টাং, নতুন হাসি, নতুন শিশুর মতো উচ্ছ্বল কিশোর-পৌঢ় সকলে। আমরা অল্প ভেজা স্বপ্নালু চোখে এই শেষ প্রহরে আনন্দের প্রতিচ্ছবিগুলোর অদ্ভুত সুন্দর ওড়াওড়ি দেখি। এরকমই একটা সুগন্ধী সন্ধ্যায় অল্প ক'জন আত্মমগ্ন পরিচিত মানুষ হঠাৎ দারুণ বিষণ্ন হয়ে পড়ে।

ঈদের কুসুম উষ্ণতার বুদবুদ এখনও বাতাসে। একমুঠো ঠান্ডা প্রশান্তির কাঙাল মানুষের এই স্বল্পাতয়ন আনন্দে বিষাদ টেনে আনাটা কোন কাজের কথা না। সচেতনভাবেই অল্প কথাতে এই অদ্ভুত গল্পটা শেষ করবো। গল্পটাও সুন্দর। অদ্ভুত সুন্দর!

আশিকেরা যখন বাজার তালিকা গুনে গুনে কিনে নেয়া আনন্দের বোঝায় ন্যুব্জ, নতুন গড়ে ওঠা মার্কেটের লাল-নীল-হলুদ-সবুজ আলো যখন প্রতিনিয়ত বদলে দিচ্ছে হালকা বাতাসে ভেসে বেড়ানো শিশুগুলোর নরম গালে প্রতিফলিত আনন্দের রঙ, কিংবা অল্প হুল্লোড়ের ফাঁকে নিরবে বন্টন হয়ে যাচ্ছে মুঠো মুঠো প্রবাসী উষ্ণতা, তখন অল্প ক'জন কম্পমান মানুষ অসীম সাহসে আনন্দের সব প্রসাদ আলতো পাশে ঠেলে একটা মাঝারি মাইক্রোবাসের চিন্তাক্লৃষ্ট গর্ভে ঢাকাগামী মহাসড়কের আনন্দ-প্রকম্পিত-ভীড়ের ফাঁকে ফাঁকে এক চিলতে বাই-পাস খুঁজতে দারুণ ব্যস্ত হয়ে পড়ে। মাইক্রোবাসের পেটে ডা. আজিজ যন্ত্রনাকাতর ঘুমুচ্ছেন। সদা-বিনয়ী, স্ব-চালিত ডা. আজিজ অনেকদিন পরে অন্যদের কিছুটা বিচলিত হওয়ার সুযোগ দিয়ে চিন্তামুক্ত বিশ্রামে অংশ নিয়েছেন।

চার ঘন্টার দীর্ঘতম পথচলায় ডা. আজিজের সঙ্গী-যাত্রীদের মানসিক অবস্থার কোন খবর আমরা জানতে না পারলেও একটা পেসমেকারের মমতায় রাজধানীর কোন হাসপাতালের নরম বিছানায় ডা. আজিজের আপাত শান্তিময় ঘুমের গল্পটা আমরা যথাসময়ে জেনে যায় ঠিক-ঠিক। ডা. আজিজের আপাত শান্তিময় ঘুম দুটো দিনের বিশ্রামহীন মানুষগুলোকে যেন বিশ্রাম দেয়। ঈদের দিনটাতে বহুকালের চেনা মুখগুলোতে আনন্দটুকু ধরে রাখতেই যেন সাদা চাদরেও হাসিমুখে শুয়ে থাকেন তিনি। স্বজনেরা অন্তত ঈদের মিষ্টি খাবারে তাকানোর একটু অবকাশ পায়, খাওয়া হয় কিনা সে খবর যদিও জানা যায়না কখনও।

ঈদের দিনটা বিষণ্ণ অবহেলায় কেটে গেলে পরদিন খুব ভোরে মোবাইলে কান্নার শব্দটা প্রথম শুনতে পায় সবুজ। জানা যায় ঈদের দিন রাতের অনেক গভীরে মুহুর্মুহু আনন্দে ভাসা আলোকসজ্জা, বোমাবাজি আর বিরাট ডেক-সেটে হিন্দী সঙ্গীত বাজার কোন এক নির্জন অবকাশে খসে পড়ে গেছে ডা. আজিজের পেসমেকার।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৬ সকাল ১১:১৫
৩০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×