আসলে এতসব আবছায়া বই-কমিকস, ছক্কা-লুডুর ঠান্ডা ঈদ সকালে তোমাকে চোখ বড় বড় করে বসে থাকতে দেখলেও সেই ফরমালিন-ফিনাইলের গল্পটাই মনে পড়ে। তোমার নানাকে একবার দেখেছিলাম, বলিষ্ঠ, আমাদের সেই নাটুকে খালুর মতো সতেজ। তো তোমার নানার আনাগোনায় সন্ধ্যাটায় সেদিন কিছুটা অফিসিয়াল ভাব আসলেও মনে পড়ে গাড়ির চাকায় পিষ্ট কয়েক মুঠো ঘাস ছাড়া বাকিটা তখন সবুজ, সতেজ আর ফড়িংয়ের অভয়ারণ্য। এক কোনে কৎবেল পাতারাশির জমাট ঘ্রাণ কেবল...
এখন এই যে যেসব জানালায় উঁকি দিলে এইচবিও, স্টারপ্লাস নজরে আসে, কিংবা দেশী চ্যানেলে রাজনীতিবিদদের বিবিধ নাটকে মেতে উঠতে দেখি, এসব ফোকর দিয়ে সেদিন নিষিদ্ধ ক্রোকারিজের টুংটাং আর বিবিধ ঘ্রাণ ছড়িয়ে পড়লেও আমাদের ভেতরবাড়িতে প্রবেশের অল্পই অনুমতি মেলে। পরে পরিচয় পর্বের মতো মিছেমিছি ছুতোয় বলে ফেলি- ঢাকা ইউনিভার্সিটিতে এপ্লাই করেছি। জাহাঙ্গীরনগরেও ট্রাই করতে পারি। শেষে আন্দাজ থেকে শান্তিডাঙ্গার ক্যাম্পাসের নেতিবাচক ব্রিফ দিয়েছিলেন তিনি।
বাকি সাদা জিপটা চলে যাওয়ার আগে গ্রিল-ঘেরা এল-শেপড বারান্দার সামনে দীর্ঘ বিদায় পর্ব। সামান্য কিছু পেকে ওঠা চুল নিয়ে তোমার দাদুমণিকে সেদিন দেখেছিলাম, মুখর কথামালায় সোচ্চার হতে। আর ঢোলা গ্যাবার্ডিনের এক ডক্টরের গোছালো ব্যস্ততা, যিনি আরো পরে ভীষণ আত্মমগ্ন ডুবে ডুবে কেবল এক শিশু, গড়াই পাড়ের নির্জন বিকেল আর ফরমালিন জারে ভেজানো কর্কটের অসাধারণ এক গল্প গেঁথেছিলেন।
চলবে... (এট লিস্ট চলার একটা সুক্ষ্ম সম্ভাবনা দেখতে পারছি যেন)
আলোচিত ব্লগ
Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।