স্যারের মাথায় পানি ঢালা
৩১ শে জুলাই, ২০০৯ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি তখন ঢাকা স্টেট কলেজে পড়ি। থাকতাম হোস্টেলে। আমাদের হোস্টেলের সুপার এর নাম ছিল রবিউল বারি। তিনি আমাদের কলেজের রাস্ট্রবিজ্ঞানের শিক্ষক। উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষে পড়ি। আমার দুই বন্ধু একজন সাগর আর একজন রিয়েল। এর মধ্যে সাগর খুবই হিংসুটে সে প্রায়ই ওর পড়া শেষে অন্যরা কি করে দেখতে যেত। আর রিয়েল প্রায় সবসময়ই পড়ত। সাগর তার পড়া শেষে রিয়েলকে বিরক্ত করত। একদিন রিয়েল বিরক্ত হয়ে ভাবল আজ সে সাগরকে বিরক্ত করবে। তো যে কথা সে কাজ। সন্ধ্যা থেকেই রিয়েল সাগরের রুমে টোকা দিয়ে চলে যায়। সাগর তখন বিরক্ত হয়ে দরজা বন্ধ করে দেয়। হোস্টেলে আবার দরজা বন্ধ করা নিষেধ। দরজা বন্ধ করাতে রিয়েল এবার দরজায় গিয়ে জোরে জোরে শব্দ করে। সাগর এবার সিদ্ধান্ত নিল সে রিয়েল এর মাথায় পানি ঢেলে দিবে। বলা প্রাসঙ্গিক আমাদের হোস্টেলের দরজার উপরে যথেষ্ট পরিমানে ফাকা যায়গা আছে। সাগর পানি নিয়ে প্রস্তুত রিয়েল আসবে আর তার মাথায় ঢেলে দিবে। কিন্তু দৃশ্যপটে তখন আসলেন বারি স্যার। দরজায় টোকা পরতেই সাগর পানি ঢেলে দিল ব্যাস স্যার ভিজে গেলেন। স্যার দরজা খোলার অপেক্ষা করলেন না। সোজা নিচে চলে গেলেন। ঐ দিন কিছুই বললেন না। কিন্তু আমারা সকলেই জানতাম বিষয়টা।
এমনই আর অনেক মজার বিষয় আছে আমার হোস্টেল জীবনে। সেগুলু লিখব অন্য কোন দিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন