সামহোয়্যার ইন...ব্লগ হল আমার জীবনের শ্রেষ্ঠ ব্লগ। জীবনের পরিপূর্ণ সকল লেখা নিয়ে এতো সুন্দর শিক্ষণীয় ব্লগ তাও আমার প্রাণের বাংলা ভাষায়, আসলে ভাবতেও অবাগ লাগে!
ব্লগ মানে মনের সকল ভাবনার শ্রেষ্ঠ শেয়ারিং দুনিয়া।
এতো সুন্দর নিয়ম-কানুন অন্য কোন জায়গায় আছে কিনা সন্দেহ।
আমি তো সামহোয়্যার ইন...ব্লগকে বাংলার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বলে সম্বোধন করি।

এতো গোছালো পরিবেশ, শিক্ষা, ঠিক যেন আমার বাংলা ধন্য।
ধন্য সেই সব ভাষা শহীদ, যারা এই বাংলার জন্য প্রাণ দিয়েছিলেন।
আমরা পেরেছি কিছুটা তাদের ঋণ শোধ করতে।
ধন্য আমি নিজেও ধন্য।
অনেক অনেক ধন্যবাদ সামহোয়্যার ইন...ব্লগকে।
আমার কথাঃ
আমি আসলে টেক ব্লগিং করি ইংলিশে। সবসময় চাইতাম, খুব গোছালো একটা বাংলা ব্লগ থাকতো, যেখানে আমি আমার প্রাণের ভাষা বাংলায় লিখবো।
আজ আমি পূর্ণ, আমি ধন্য।
আমার পাওয়াঃ
শিখছি, শিখছি এবং শিখছি।
সামহোয়্যার ইন...ব্লগে আমি বাংলা ব্লগিং নিয়ে একটা লেখা দিছিলাম, আবারও পড়বেন আশা করি, লেখাটা- আমরা বাংলাদেশী ব্লগার। কিন্তু আমরা বাংলাদেশিরা ব্লগিং এ ব্যর্থ কেন জানেন? এ টু জেড দেখুন। সাথে সফল হওয়ার টিপস।
সামহোয়্যার ইন...ব্লগে আমার অভিজ্ঞতা নিয়ে আমার নিজস্ব একটা ব্লগ তৈরি করছি। দেখবেন আশা করি। আমার ব্লগ ।
-- আইটি সরদার (একজন গর্বিত নিরাপদ ব্লগার)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


