আজ থেকেই চালু হতে যাচ্ছে ঢাকার রাস্তায় গুগল বাস।
কি হবে এই বাসে?
আগেই বলে রাখি এই বাস কোন যাত্রী পরিবহণ করবে না।
এই বাস সেবা ২০০৯ সাল থেকে ইন্ডিয়া তে চালু আছে, আর আজকে থেকে চালু হচ্ছে বাংলা দেশে।

গুগলের এই বাস মূলত উন্নত বিশ্বে বেশি পরিচিত। সেই সুবিধা এখন আমাদের নাগালে।
কি করবে এই বাস-
স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে গুগল প্লাস, গুগল ড্রাইভ, গুগল কমিউনিটিস এবং গুগল হ্যাংআউট ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিবে।
গুগল ঢাকার ৪০০টি কলেজ বিশ্ববিদ্যালয়ে গুগল বাস নিয়ে বিভিন্ন প্রযুক্তি সেবা দিবে।
এই বাস থেকে শিক্ষার্থীদের গুগল টুলস ও ইন্টারনেট বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হবে।
স্ট্রিট ভিউ প্রজেক্ট ঢাকার বাইরে সকল বিভাগীয় শহর এবং ১০০ টির মত ঐতিহাসিক এবং পর্যটন এলাকায় সম্প্রসারণ করা হচ্ছে এবং আরও হবে।
গুগল আউটরীচ প্রোগ্রাম ঢাকা এবং ঢাকার বাইরে সব শহরে উদ্যোগতা এবং ডেভেলপার পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে।
কলেজ ও ইউনিভার্সিটির ৫ লক্ষাধিক ছাত্র ছাত্রীদের গুগল অ্যাপসের উপর প্রশিক্ষণ দিবে।
কি তাহলে উঠছেন তো গুগল বাসে?
প্রযুক্তি যখন এতো কাছে, তাহলে ব্লগিং বাংলা টিপস নিবেন না, নিয়ে নিন এই লিঙ্ক থেকে।
ধন্যবাদ দিয়ে জানান দিন গুগলকে আমরা আছি এই বাসে। শেয়ার করুন ফেসবুকে #googlebusbd এই ট্যাগে।
- আইটি সরদার ডট কম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



