somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইমরান তপু-সরদার
এলোমেলো ভাবনার বাইরে বই পড়তে ভালোবাসি, আর পছন্দ নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের গল্প শোনা। খুব ইচ্ছা করে এই দেশ ছাড়িয়ে খুব দূরে ভিন্ন দেশের মানুষের খুব কাছে যেতে (সাদা-কালো মানুষের মনের কথা জানতে, তাদের ভালোবাসার রঙ জানতে।

চেনা পথে অজানা ভালোলাগা!

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রুদ্রের মনটা কেন জানি আজ খুব ভালো নেই। সকাল থেকে মুশুলধারে বৃষ্টি হচ্ছে। আজ তার আর বের হতে ইচ্ছা করছে না। কিন্তু আজ তাকে যে বের হতেই হবে। পড়াশুনার পাশাপাশি হালকা লেখালেখির কাজ করে সে। আজ এই মাসের গ্রুপ রিপোর্টিং ডে, গ্রুপ ডিসকাশান মিস করলে চলে না। অন্য দিন হলে অবশ্য সে বের হতো না।
তাইতো মনের উপর জোর করেই সে আজ বের হয়েছিল। অফিসের কাজ একটু দ্রুত মিটিয়ে একটু আগে ভাগেই সে বেরিয়ে গেলো। এখনও বৃষ্টি হচ্ছে। জ্যামের মধ্যে বাসে চড়ে শাহবাগ মোড়ে নামলো সে।
বৃষ্টি কিছুটা কমেছে। এদিক ওদিক তাকিয়ে কোন রিকশা চোখে পড়লো না। আচ্ছা হেঁটেই যায়। অনেক দিন খোলা আকাশের নিচে একা একা হাঁটা হয় না। যেই ভাবনা সেই কাজ। একটা সিগারেট ধরায়ে হাঁটতে শুরু করলো রুদ্র। সূর্যসেন হলে যাবে সে।
আনমনে হাঁটছে রুদ্র। কিন্তু কিছুদূর যেতেই আবার ঝুম বৃষ্টি। তার সাথে বৃষ্টি যেন আজ কোন খেলায় মেতেছে। সে ভিজে প্রায় একাকার। সোহরাওয়ার্দী উদ্যান থেকে মিষ্টি ফুলের গন্ধ আসছে।
তার পাশে একটা রিকশা দাঁড়ালো হঠাৎ। রুদ্র চমকে যাওয়ার মতো প্রায়। ভাইয়া হলে যাবেন আপনি? উঠতে পারেন আমার রিকশায়। আমিও যাচ্ছি ঐদিকে। আপনাকে নামায়ে দিবো হলের সামনে। তনু এক নাগাড়ে বলে গেলো কথা গুলো।


রুদ্রর কেন জানি না বলতে ইচ্ছা করলো না। বাঁধা ছাড়ায় সে উঠে পড়লো রিকশায়। বৃষ্টির মাঝে রিকশা ধীরে ধীরে চলছে। রুদ্র মনে করার চেষ্টা করছে সে চেনে কিনা মেয়েটিকে। মনে করার চেষ্টা করেও কিছুতেই সে মনে করতে পারছে না। তার স্মৃতি শক্তি খুব খারাপ না তবে কেন জানি আজ আর তার কিছু মনে করতে ইচ্ছা করছে না।
আমি তনু সিএসই তে পড়ি। আপনি তো জার্নালিজম পড়েন তাই না? ঐযে ভার্সিটি সময়িকী “কিঞ্চিতে” আপনার “যাযাবরী সেই দিনটি” লেখা পড়ে আমার কি যে ভালো লেগেছিল। পত্রিকায় আপনার লেখাগুলোও আমার খুব প্রিয়। সেইদিন থেকে আপনার সাথে কথা বলবো বলে ইচ্ছা করে কিন্তু আপনাকে একাই পায় না কোনদিন।


রুদ্রর খুব অবাক লাগছে। এই ছেঁড়ার লেখা আবার কেউ পড়ে নাকি?
হঠাৎ রুদ্রর মনটা কেমন ভালো লাগতে শুরু করছে। কেন জানি তার খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে খুব। এই এসব কি ভাবছে সে?
ভাইয়া চলুন বৃষ্টিতে ভিজি। খুব ইচ্ছা করছে। প্লিজ!!
রুদ্রর মন আজ অন্য এক নেশায় মেতেছে। কিছুটা প্রাপ্তি যেন না চায়তেই। রিকশার হুডি তুলে দিলো সে। কেন যে এসব তার সাথে হচ্ছে। কি এক অজানা ভালো লাগা তার ছুঁয়ে যাচ্ছে আজ যেন।


তনু চলো তোমাকে ভিজতে ভিজতে হলে রেখে আসি। রিকশা থেকে নেমে পড়লো তনু। সে কি ঠিক শুনছে?
চেনা পথে পাশাপাশি বৃষ্টির মাঝে কদম ফুলের মিষ্টি গন্ধে হেঁটে চলেছে দু’জন। পথটা যেন তাদের অচেনা। গল্পগুলো যেন আজ আর শেষ হবে না।
রুদ্র ভাবে কিছুটা সময় কাটুক না এভাবে!

---
ইমরান তপু সরদার
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৩
১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×