আর কত তানহা'র ধর্ষিতা হওয়ার পর এই নোংরামি থামবে!
আর কত শিশুর প্রাণের বিনিময়ে শেষ হবে এই শিশু হত্যাযজ্ঞ!
আর কত...!
.
মাত্র তিন বছরের তানহাও রেহাই পায় না এই মানবের মুখোশ পরা দানবের হাত থেকে।
ছোট্ট একটি শিশুর ওপর পাশবিক নির্যাতন, তারপর হত্যা! এই নির্মমতা মধ্যযুগকেও হার মানায়।
কতটুকু পাষাণ আর নির্দয় হলে তিন বছরের একটা শিশুকে ধর্ষন করার পর শ্বাস রোধ করে হত্যা করা যায়।
.
কোথায় যাচ্ছি আমরা!
কোথায় আমাদের বিবেক!
কোথায় আমাদের মনুষ্যত্ব!
.
যেখানে তিন বছর বয়সী তানহা বাসার বাহিরে খেলতে যাওয়ার নিরাপত্তা পায় না, তাকে ফিরে আসতে হয় ধর্ষিতা হওয়ার পর মৃত লাশ হয়ে।
সেখানে কি ভাবে তৈরি হবে আগামী প্রজন্ম!
কি ভাবে বাবা মা তার ছোট্ট শিশুটিকে বাহিরে ছাড়বে!
.
এভবে হয় না, এভাবে চলতে পারে না।
এর একটা শেষ দেখা দরকার।
তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি মানুষ রূপি জানোয়ার "শিপন" কে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।
আমি এর সঠিক বিচার চাই।

সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



