অনেকে কৌতুক করে বলেন, সিগারেট ছাড়া খুব সহজ, আমি এ পর্যন্ত কয়েক শ-বার ছেড়েছি! এ অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু আমরা যদি বুঝতে পারি, কাজটা কেন এত কঠিন, তাহলে সিগারেট ছাড়া সহজ হবে। সিগারেটের মধ্যে থাকে নিকোটিন, যা ক্যানসার, হার্ট অ্যাটাকসহ নানা মরণব্যাধির কারণ হয়ে দাঁড়ায়। তবে সিগারেটের আরেকটি আকর্ষণ আছে। নিকোটিন সরাসরি মস্তিষ্কে গিয়ে অবসাদ দূর করে এবং শরীর ও মনকে উজ্জীবিত করে। ধূমপান বন্ধ করলে নিকোটিনের অভাবে শরীর ও মনে অবসাদ নামে, মানসিক চাপ সৃষ্টি হয়। তখন আর সিগারেট না টেনে পারা যায় না। কিন্তু সাধারণ মানসিক চাপ ও বিষণ্নতা দূর করার জন্য মানুষের শরীরের মধ্যেই বিশেষ ধরনের হরমোন নিঃসরণের ব্যবস্থা থাকে। তা সত্ত্বেও এ ব্যবস্থার সুফল ধূমপান ছাড়ার সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কারণ, কেউ ধূমপানে অভ্যস্ত হয়ে পড়লে শরীর দেখে হরমোনের কাজটি তো অনেকাংশে নিকোটিনই করছে, তাই সে হরমোন নিঃসরণের স্বাভাবিক প্রক্রিয়াটি সাময়িকভাবে বন্ধ রাখে। এ অবস্থায় কেউ ধূমপান বন্ধ করলে শরীর নিকোটিন বা স্বাভাবিক হরমোন—কোনোটিই পায় না। তখন মন ছটফট করে। নিকোটিন প্রত্যাহারের এই অস্বস্তির প্রথম ও প্রবল ধাক্কা সামলাতে লাগে মাত্র চার দিন। এরপর শরীর ধীরে ধীরে স্বাভাবিক হরমোন নিঃসরণ শুরু করে। মাস খানেকের মধ্যে সব ঠিক হয়ে যায়। তাই সিগারেট ছাড়তে লাগে মাত্র চার দিন!
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।