ঘটনা সম্পর্কে তাত্ক্ষণিকভাবে পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও কিছু জানায়নি। সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে। আফজাল হোসেনের নির্দেশনায় আশির দশকের শুরুতে অলিম্পিক ব্যাটারীর বিজ্ঞাপনে মডেল হবার সুবাদে রাতারাতিই তারকা বনে যান মিতা নূর। এই বিজ্ঞাপনের ‘আলো আলো বেশি আলো’ জিঙ্গেলটি সে সময় ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। গতকাল পর্যন্ত তিনি কায়সার আহমেদ পরিচালিত এটিএন বাংলার প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘উত্তরাধিকার’ এর শুটিং করছিলেন। মাই টিভিতে ‘চটপটি আড্ডা’ শিরোনামের একটি রান্নার অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করা শুরু করেছিলেন তিনি। ‘ কুলসন নানা পদের ইফতার’ নামক আরেকটি অনুষ্ঠানেরও উপস্থাপনা করেছিলেন তিনি। এ অনুষ্ঠানের প্রথম ও শেষপর্বে তাকে উপস্থাপনা করতে দেখা যাবে। অন্যদিকে, স্কয়ার গ্রুপের সৌজন্যে ‘জিরো ক্যাল’ নামের রান্নার অনুষ্ঠানে তাকে মৌটুসী বিশ্বাসের অতিথি হিসেবে দেখা যাবে। কিছুদিন আগে তার একমাত্র ছেলে প্রিয়’র ‘ও’ লেভেল ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে । এরই মধ্যে ২-৩টি ঈদের খন্ড নাটকের শুটিং করেছিলেন তিনি। এশিয়ান টিভিতে তার অভিনীত ইদ্রিস হায়দার পরিচালিত প্রচার চলতি ডেইলি সোপ ‘সেকেন্ড ইনিংস’-এ লন্ডন ফেরত একজন তরুণীর ভূমিকায় অভিনয় করছিলেন। নাটকে তার অসাধারণ অভিনয় দর্শকের কাছে ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। তার প্রচার চলতি অন্য ধারাবাহিক নাটকগুলোর মধ্যে রয়েছে এটিএন বাংলায় ধারাবাহিক নাটক ‘কানামাছি ভো ভো’ , ‘স্কুল মাস্টার’ , ‘কুসুম কলি’ , ‘ভোমরাদহ কলেজ’।
অভিনেত্রী মিতা নূর আর নেই || ঝুলন্ত লাশ উদ্ধার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet

৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।