somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র
শ্রাবনের বৃষ্টিস্নাত স্বপ্নমত্ত এলোমেলো তরুনের হাতে নীল রঙের আল্পনা যেখানে দু ফোটা অস্রুর মাখামাখি আর তার সানগ্লাসের আড়ালে কিছুটা অনুভূতি যা কিনা সানসেটে বসে থাকা এক টুকরো রোদ অতঃপর তার হাতে থাকা উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে দেখা দিল একটি শুকনো গোলাপ পাপড়ি

লোকাল বাসের জানালায় কান্না

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা মেয়ে কি পাবলিক প্লেসে মেনটালি এবং ফিজিকালি(without intercourse) ধর্ষণ হতে পারে ? হ্যা পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে এর বিরুদ্ধে আপনি কিছু করতে চাইলেও করতে পারবেন না...কেন জানেন?
ঘটনাটি গতকাল এর..ডিসাইড করেছিলাম এটা নিয়ে কিছু একটা লিখবো...পরে লিখা হয়নি...কিন্তু কোনমতেই মন থেকে দূর করতে পারছিলাম না...তাই আজ ভেতর থেকে এই বিষাক্ত অনুভুতি টা বের করার ট্রাই করছি শেয়ার করার মাধ্যমে...
লোকাল বাস মূলত আমার ঘুমানোর জায়গা...আমি বাসে উঠে ভাড়া দিয়ে সিটে বসে কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়ি...আশেপাশে যুদ্ধ লেগে গেলেও সেটা আমার জানার কথা না...
এখন গতকাল আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়...পাওয়ার ব্যাঙ্ক এও চার্জ ছিলোনা..বাসে জানালার পাশে বসেছি...ঘুম টা ঠিক প্রতিদিনের মতো জমছে না...বাসে ভিড় খুবি কম...হঠাত আমার পিছনের সিটে দুইজন বসলেন...দেখেই বোঝা যাচ্ছে বয়ফ্রেন্ড গারলফ্রেন্ড...কথা শুনতে না চাইলেও কানে আসছে কথাগুলো...যাতে করে বোঝা যাচ্ছে তারা ডেট এ যাচ্ছেন...মেয়েটি বারবার বলছে সন্ধ্যার আগে বাসায় পৌছাতে হবে...মেয়েটি ঠিক আমার পেছনেই জানালার পাশে বসেছিলো..একটু পর পর দেখি আমার সিটে ধাক্কা লাগছে...মেয়েটি পা খুব নড়াচড়া করছে...আর দুই সেকেন্ড পর পর ই বলছে "হাত সরাও...প্লিজ"..."আবার? হাত সরাও আমার এসব ভালো লাগছে না" মেয়েটি বারবার বিরক্তি প্রকাশ করে বলছে...বিশ্বাস করুন দুই সেকেন্ড পর পর ই...আমি কান হাত দিয়ে চেপে রাখলেও শোনা যেতো কথাগুলো...
"কি ব্যাপার? আমার খারাপ লাগছে..."
"বমি আসতেছে আমার...আবার হাত দিচ্ছো...প্লিজ আমার কষ্ট হচ্ছে...আমি কিন্তু নেমে যাবো"
মেয়েটা জাস্ট ফুপিয়ে ফুপিয়ে কাদতেছিলো...বিশ্বাস করুন...আপনি বসে থাকতে পারবেন না...আমি কিছু বলতে দ্বিধা বোধ করছিলাম...কিন্তু একটা সময় পারা গেলো না...আমি পিছু ফিরে মাথা উচু করে মেয়েটার দিকে তাকিয়ে বললাম " আপু কোন সমস্যা?..."
ছেলেটা একটু অবাক হয়ে গেছে আমাকে দেখে...এবং দুজন কেই শিক্ষিত মনে হচ্ছে...ড্রেসিং ও ভালো...মেয়েটা কে দেখলাম একদম লাল হয়ে আছে...
মেয়েটি হাসার ট্রাই করে বললো "না ভাইয়া কোন সমস্যা নেই...আমরা ঠিক আছি"
ছেলেটি বলে উঠলো " ভাইয়া আপনার কোন সমস্যা নাই তো? আপনি এভাবে আস্ক করে বসলেন"
আমি বললাম " যেহেতু মেয়েটার প্রব নাই সো আমিও এটাকে আমার প্রব করতে চাচ্ছিনা...বাট এটা পাবলিক প্লেস...সো কিপ ইট ডাউন..পাবলিক কে বিরক্ত করবেন না প্লিজ"...
ছেলেটি কিছু বলে নি...কিন্তু তার ভাব টা..."এলাকা হইলে তোরে কোপাইতাম...আমারে চিনস?" এরকম ছিলো...
যাই হোক এরপরেও আমি নীরব আর্তনাদ শুনেছি...মেয়েটি শুধু সাউন্ড করছিলোনা...সেটা হতে পারে সে ছেলেটি কে ভালোবাসে তাই তাকে এমব্যারাসড করতে চাচ্ছিল না...অথবা আরো কিছু কারন থাকলেও থাকতে পারে ...আত্মসম্মান শব্দটা অনেক গভীর...সেটা আগে নিজের ভেতরে আনতে হবে...কনফিডেন্স আনতে হবে...তাহলেই কিন্তু মেয়েরা নিজেরাই পারবে নিজেদের কে প্রটেক্ট করতে...স্বেচ্ছায় ধর্ষিত হতে হবে না..
আমি জানি সবাই এমন না...কিন্তু এরকম অনেকেই আছেন যারা নিজেরাই নিজেদের কে রেপিস্ট দের কাছে সমর্পণ করছেন..
আমার খুবি রাগ হচ্ছিলো...আমার মনে হচ্ছিলো পুরো বাসে সবার সামনে দুজন কেই অপমান করে আসি...যার নিজের প্রতি সম্মান নেই আমার মনে হয়না তিনি ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখেন..
কোন মতেই আমি ভুলতে পারছিলাম না......আমি জানিনা আমার আরো কিছু করনীয় ছিলো কিনা...আমি আপনি কেউ ই চাইবোনা আমাদের ফ্যামিলীর কেউ এরকম সিচুয়েশনে পড়ুক...
যাই হোক শেয়ার করতে পেরে একটু হলেও ভালো লাগছে...
আমার প্রশ্নঃ আমার কি উচিত ছিলো নিজে থেকে কিছু করা?
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×