somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র
শ্রাবনের বৃষ্টিস্নাত স্বপ্নমত্ত এলোমেলো তরুনের হাতে নীল রঙের আল্পনা যেখানে দু ফোটা অস্রুর মাখামাখি আর তার সানগ্লাসের আড়ালে কিছুটা অনুভূতি যা কিনা সানসেটে বসে থাকা এক টুকরো রোদ অতঃপর তার হাতে থাকা উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে দেখা দিল একটি শুকনো গোলাপ পাপড়ি

এই শহর তোমাকে মিস করছে

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন ভাবে তারে এই মেঘলা দিনে...নাহ শুধু মেঘলা দিনেই না..ভর দুপুরের তপ্ত রোদে যখন মানুষ অতিষ্ট তখনো মন তারে ভাবে...সকাল বেলা যখন কফির মগে ধোয়া ওঠে তখনো মন তারে ভাবে...বিকেল বেলার যখন তখন কোন আড্ডায় মন তারে ভাবে...
কে সে?


এই ব্যস্ত মেগা সিটির কোটি কোটি মানুষের ভিড়ের মাঝে তাকে সবার আগে আমার চোখে পড়ে...তার প্রতিটা পদক্ষেপ আমি অনুসরন করি...তার প্রতিটা কথা আমার কাছে লর্ড বেইরন এর কবিতার লাইন মনে হয়...আমি আড় চোখে তার হাসি দেখি...আমি তাকে বলেছিলাম চোখে মোটা করে কাজল দিলে খুব মানাবে...এই তো সেদিন সে চশমা টা খুলে চোখ পিট পিট করে আমাকে বলেছিলো "দেখো...মোটা করে কাজল লাগিয়েছি"...আমি বোকার মতো লাজুক হেসেছিলাম...বলা হয়নি কতটা সুন্দর লাগছিলো তাকে...

আমি এখনো তার সাথে প্রথম রিকশায় হাত ধরার মুহূর্ত টা অনুভব করতে পারি..সেদিন প্রথম অনুভব করেছিলাম তার প্রতি আমার প্রবল আবেগ...আমি বুঝেছিলাম আমি অবশেষে তাকে খুজে পেয়েছি...আমি তার মাঝে আমাকে খুজে পেয়েছি...জীবনের নতুন কোন অধ্যায় খুজে পেয়েছি...খুজে পেয়েছি এক আশ্রয় যেখানে আমার গল্প গুলো শান্তি তে ঘুমুতে পারবে...

সে হঠাত করেই বলতো..
"চলো না আজকে দেখা করি"...
আমি বলতাম "আজ থাক?"
সে অভিমান করে বলতো "এমন করো ক্যান"...এরপরে আমি আর না করতে পারতাম না...সন্ধ্যে হবার আগে আগে তার সাথে আমার দেখা হয়...আমরা রিকশা করে ঘুরি...এই ঢাকা শহরের নিয়ন আলোয় আমাদের প্রেম আরো প্রবল হয়...আমি তার হাত ধরে রাখি...অনেক শক্ত করে...হারিয়ে যায় যদি..


সেদিন দুজনে মিলে শাহবাগ এর সিগনাল এ স্লিপনট এর স্নাফ শুনছিলাম...সে আমার কাধে মাথা রেখেছিলো...আমি কাধে যে ভার অনুভব করেছিলাম তাতে ছিলো আমার প্রতি তার অগাধ আস্থা...আমি চোখ বন্ধ করে খুব আস্তে আস্তে বলেছিলাম "প্লিজ এভাবেই থেকো"...চারিপাশের কোলাহলে তা মিলিয়ে গিয়েছিলো...কিন্তু ঢাকার রাজপথ সেদিন দেখেছে কিভাবে তার কষ্ট গুলোকে আমি আমার নিজের করে নিয়েছিলাম...মেয়েটা কিচ্ছু টের পায়নি..

হঠাত তার খুব জ্বর হয়...দেখার মতো কেউ নেই...আমি ফোনের ওপাশ থেকে তার দুর্বল কন্ঠ শুনে অনেক কষ্টে নিজেকে সামলে রাখি...ইচ্ছে হচ্ছিল সব কষ্ট গুলোকে নিজের ভেতরে নিয়ে নিতে...
আমি বলছিলাম "আমি আছি"
সে ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে বলেছিলো "রোশান তুমি নেই...তুমি নেই রোশান"
নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল...আমি কাদিনি...আমি ভেঙ্গে পড়লে তাকে কে দেখবে?
আমি নিঃশ্বাস বন্ধ করে শান্তভাবে উত্তর দিতাম "তুমি ঘুমাও...আমি আছি"...
সে আমার কথায় বিশ্বাস করে ঘুমিয়ে পড়তো...

এরপর তার সাথে আমার প্রথম ঝুম বৃষ্টির দিন...২৭ নম্বর রোডে কিছুটা রোমান্স...কিছুটা ড্রামা...এইতো বেশ ছিলো...সে চলে যাওয়ার পর আমি একা একা বৃষ্টিতে ভিজছিলাম..খুব স্বার্থপর আমি না?...কে জানে যদি তার জ্বর এসে পড়ে? আমিই না হয় তার হয়ে বৃষ্টিবিলাস করে নিলাম..হলাম না হয় একটু স্বার্থপর...

ইংলিশ ডিপার্টমেন্ট এর মেয়েটার সাথে সিএসই ডিপার্টমেন্ট এর ছেলেটার প্রেম এভাবেই চলতে থাকে পুরো শহর জুড়ে...শহরের ল্যাম্পপোস্ট গুলো তাদের অপেক্ষায় থাকে...তাদের ছাড়া এ শহরের নাটক গুলো অসম্পূর্ণ হয়ে থাকে...
রিকশার পাশের সিট টা তাকে খুব মিস করবে এ কটা দিন...এই শহর তাকে মিস করবে...
এই যে তাড়াতাড়ি চলে আসেন...নাহলে আমার কাধে মাথা রাখবে কে? আপনার কপালে চুমু খাবে কে? রাতের বেলায় আপনাকে অন্ধকার ওভার ব্রিজ পাড় করে দিবে কে? আমি রিকশা ভাড়া বেশি দিলে আমাকে বকা দিবে কে? আপনিই তো...তাই না?
" প্লিজ? জলদি চলে আসো ? "
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নদী হত্যায় সম্ভবত আপনিও জড়িত

লিখেছেন অপলক , ৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০৪

আপনি আমি প্রত্যাক্ষ পরোক্ষ ভাবে নদীকে হত্যা করি। হয় রাতারাতি বা তিলে তিলে। কিন্তু কিভাবে, সেটাই দেখাবো।



সবার আগে জানা দরকার কোন জলাশয় বা জলাধারকে নদী বলব?

দুনিয়ার বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

×