somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

নদী হত্যায় সম্ভবত আপনিও জড়িত

৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনি আমি প্রত্যাক্ষ পরোক্ষ ভাবে নদীকে হত্যা করি। হয় রাতারাতি বা তিলে তিলে। কিন্তু কিভাবে, সেটাই দেখাবো।



সবার আগে জানা দরকার কোন জলাশয় বা জলাধারকে নদী বলব?

দুনিয়ার বিভিন্ন দেশ নদীকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। বাংলাদেশের নদী কমিশনের মত নদীর সংজ্ঞা হল:

নদ বা নদী বলিতে পাহাড়, পর্বত, হিমবাহ, হ্রদ, ঝরনা, ছড়া, অন্য কোনো জলাশয় বা অন্য কোনো জলাধার হইতে প্রাকৃতিকভাবে উৎপন্ন হইয়া যে জলধারা সারা বছর বা বছরের কোনো কোনো সময় দুই তীরের মধ্য দিয়ে প্রাকৃতিকভাবে প্রবাহিত হইয়া সমুদ্র, মহাসমুদ্র, হ্রদ, অন্য কোনো জলাশয় বা অন্য কোনো জলাধারে পতিত হয় তাহাকে বুঝায়। তবে শর্ত থাকে, উপর্যুক্ত সংজ্ঞায় যাহাই থাকুক না কেন ক্যাডেস্ট্রাল সার্ভে, রিভিশনাল সার্ভে ও বাংলাদেশ রিভিশনাল সার্ভে রেকর্ডে নদ বা নদী যাহা উল্লেখকৃত হইয়াছে, তাহা নদ বা নদী হিসাবে গণ্য হইবে।

২০২৪এ ২৪ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবসে নদী কমিশন একটি তালিকা প্রকাশ করে। তাতে বলা হচ্ছে, দেশে নদ-নদীর সংখ্যা ১০০৮টি। ২০২৬এ ১০ আগস্ট নদী কমিশনের ওয়েবসাইটে নদনদীর সংখ্যা প্রাথমিকভাবে ৯০৭টি নির্ধারণ করা হয়েছে। মানে নদীর সংখ্যা কমেছে। অর্থাৎ প্রায় ১১ টি নদী স্বরুপ পরিবর্তিত হয়েছে বা মৃত। আরও প্রায় ৭০০টি নদী স্রোতহীন বা সরু হয়েছে বা ভরাট হয়েছে অথবা বলা ভাল শুধু বর্ষায় পুরোপুরি জাগ্রত হয়।



বিজ্ঞদের ভাষায় নদীকে হত্যা বলতে কি বোঝায়?

নদীকে হত্যা বলতে নদীর স্বাভাবিক প্রাণপ্রবাহ, বাস্তুতন্ত্র এবং তার স্বকীয় সত্তাকে ধ্বংস করাকে বোঝায়। আইন ও পরিবেশ গবেষকদের মতে, নদী একটি জীবন্ত সত্ত্বা, প্রবহমানতাকে বাধাগ্রস্ত করে, বিষাক্ত বর্জ্য মিশিয়ে এবং দখল করে যখন নদীকে মৃতপ্রায় বা বালুমহালে পরিণত করা হয়, তখন তা 'নদী হত্যা' হিসেবে গণ্য হয়।

আমি বলব, যে জলাশয়ের পানি প্রবাহে স্রোত নেই + প্রাণের চিহ্ন নেই + জলজ ফুড চেইন নেই + অক্সিজেনের মাত্র প্রায় শূন্য + অন্য বড় নদী বা সাগরে যোগ নেই, সেটা আর নদী নয়। মৃত নদী... যেমন বুড়িগঙ্গা বা করতোয়া।



কিন্তু এই নদী কিভাবে হত্যার শীকার হয়?
-দখল ও ভরাট: নদীর জায়গা দখল করে অবৈধ স্থাপনা, ইটভাটা বা আবর্জনা ফেলার কারণে নদীর স্বাভাবিক প্রশস্ততা ও গভীরতা হারিয়ে যায়।
-বিষাক্ত বর্জ্য ও দূষণ: শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য, ট্যানারীর উচ্ছিষ্ট এবং প্লাস্টিক নদীতে ফেলার কারণে পানির গুণাগুণ নষ্ট হয়। নদীর প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়। এতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ শূন্যের কোঠায় নেমে যায়, যার ফলে জলজ প্রাণীর মৃত্যু ঘটে। প্লাংকটন বা অনু জীব বাঁচতে পারে না। খাদ্য শৃঙ্খল ভেঙ্গে পড়ে।
-অবৈধ বাঁধ ও ড্যাম নির্মাণ: অপরিকল্পিত বাঁধ, স্লুইসগেট বা জলকপাট নির্মাণের মাধ্যমে নদীর স্বাভাবিক গতিপ্রবাহকে রোধ করা হয়। পানি প্রবাহ না থাকায় নদী মরে যায়।
-যত্রতত্র বালু উত্তোলন: ড্রেজার বা যন্ত্র দিয়ে নদীর তলদেশ থেকে অতিরিক্ত বালু তোলার কারণে নদী তার ভারসাম্য হারায় এবং তীরবর্তী অঞ্চলে তীব্র ভাঙন দেখা দেয়।
-অতিরিক্ত জলজ সম্পদ আহোরন: নদী থেকে স্থানীয় মাছ , জলজ প্রানী বা উদ্ভিদ বেশি মাত্রায় তুলে ফেললে এবং বিদেশী আগ্রাসী প্রজাতির অনুপ্রবেশ ঘটলে, ফুড চেইন ভেঙ্গে পরে। তখনও নদী প্রাণ হারায়, নদী মারা যায়।
-প্রাকৃতিক দূর্যোগে: ভূমিকম্পে বা আগ্নেয়গিরি জন্যে নদীর অবস্থা পরিবর্তন হলে বা নদীর তলদেশ অনেক উঁচু হয়ে পড়লে। এই পয়েন্টটা আমাদের দেশের জন্যে খুব একটা প্রযোজ্য নয়। তবুও এটাও নদী হত্যার একটা কারন।
-সমূদ্রের উচ্চতা বাড়লে: সমূদ্রের উচ্চতা বাড়লে পানি শুধু লবনাক্ত হয় না, বাস্ততন্ত্রের উপরেও চাপ পড়ে। পলি পড়ে, নদী ভরাট হয় বা গতিপথ পরিবর্তিত হয়। দীর্ঘমেয়াদী ফলাফল সাধু পানির নদীটি মারা যায়। সরু হতে হতে সেটি একসময় খাল বা নালায় রুপান্তরিত হয়। অথবা বার্ষায় জেগে ওঠে।
-নাগরিক চাপ : নদী কেন্দ্রিক নগর তৈরী হলে এবং নদীর উপর অতিরিক্ত চাপ পড়লে, সেই সাথে অপরিকল্পিত নগরায়নের জন্যেও নদী মারা যায়। ধরুন নদী থেকে প্রচুর পানি তুলে নেয়া হল বা নগরের ড্রেনেজ ব্যবস্থা এমন যে সরাসরি সেটা নদীতে গিয়ে পড়ছে। শহুরে জীবনে আমার বাসাবাড়িতে নানা কেমিক্যাল ব্যবহার করি, যেমন, হারপিক, ডিস ক্লিনার, সাবান, ডিটার্জেন্ট, ব্লিচিং পাউডার, কেরোসিন, মশা মাছি তাড়ানোর স্প্রে বা পানির লার্ভা নাশক তরল কেমিক্যাল, গাড়ি বা যন্ত্রপাতির ধৌয়ার ক্লিনার এবং অন্যান্য আবর্জনা তো আছেই।
-অসংরক্ষিত সুইচগেট বা অসৎ ব্যবহার: দেশের দক্ষিনাঞ্চলে অপরিকল্পিত প্রায় আড়াই হাজার সুইচগেট আছে। সেগুলো অনেকগুলো অকেজো, আবার অনেকগুলো ব্যক্তি সার্থে ব্যবহার হয়, যেমন মাছের ঘেরে যখন পানি লাগে। কিন্তু সময় মত পানি আসা যাওয়ার বাধা তৈরীর কারনে ছোট ছোট নদী ও খাল মারা গেছে, মারা যাচ্ছে।

এদিকে উত্তরবেঙ্গের একটা উদাহরন দিতে পারি। গাইবান্ধায় একটা নষ্ট সুইচ গেটের কারনে করতোয়া নদীতে পানি ঢোকে না। যার কারনে করতোয়া ছোট ছোট হতে হতে এখন একটা খাল হয়ে গেছে। আগে নাকি করতোয়া বাঙ্গালী নদীর চেয়ে বড় ছিল। দক্ষিণবঙ্গেও এরকম বহু ঘটনা আছে।


এখন প্রশ্ন আসতে পারে নদী হত্যার শাস্তি কি বা এর পেছেনে আইন কি বলে?

পরিবেশ সুরক্ষা আইন এবং জলাধার সুরক্ষা আইনে বিচ্ছিন্নভাবে কিছু নির্দেশনা ও শাস্তির কথা উল্লেখ রয়েছে। নদীসহ যেকোনো প্রাকৃতিক জলাধার দখল বা অবৈধ ব্যবহার করা হলে দায়ী ব্যক্তি অনধিক ৫ বছর কারাদণ্ড বা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।

এই আইনে আরও বলা হয়েছে, কোনো জলাধারের জায়গায় অননুমোদিত নির্মাণকার্য হলে সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেঙে ফেলার নির্দেশ দিতে পারবে এবং অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, এই ভেঙে ফেলার জন্য কোনো ক্ষতিপূরণ দেয়া হবে না। অর্থাৎ কেউ যদি নদী দখল করে কোনো স্থাপনা নির্মাণ করে তাহলে সেটি দখলকারীকেই ভেঙে ফেলতে হবে।

আশার কথা, নদী দখল ও দূষণ ঠেকাতে জাতীয় নদী রক্ষা কমিশনের ক্ষমতা বাড়ানো হচ্ছে। জাতীয় নদী রক্ষা কমিশন আইন ২০২০ এর খসড়ায় বেশ কিছু কঠোর বিধান রাখা হয়েছে। যেমন নদীর দখল ও দূষণের জন্য সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড বা পাঁচ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। ২০১৩ সালে যখন আইন প্রনয়ন করা হয়, সেখানে এ ধরনের অপরাধের জন্য কোনো শাস্তি নির্ধারিত ছিল না।



সবশেষে বলব, নিজেরা সচেতন হই। আমাদের নিজেদের ব্যক্তিগত জিনিস যেন নদীতে না পড়ে। ভ্রমনে গেলে বাচ্চার প্যামপারস বা চিপসের ঠোঙ্গাটা যেন নদীতে না পরে বা নিজের ব্যবহৃত টিস্যুটাও যেন ড্রেন বা নদীতে না পড়ে। নিজে মানুন, অন্যকে মানান, বাচ্চাদের শেখান।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×