somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তান এবং আমার অনুভূতি

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের গল্প উপন্যাস পড়ার অভ্যাসের কারণেই আমি 'পাকিস্তান' নামক দেশটাকে কখনোই মন থেকে মানতে পারিনি। সেটা সাধারণ বিষয়েই হোক আর খেলাই হোক। আমার যুক্তি খুবই সরল ছিল। যে পাকিস্তান আমাদের এতগুলা মানুষ মেরে ফেললো, এতভাবে অত্যাচার করলো তাদের কেন জানি আমি মন থেকে ক্ষমা করতে পারিনি। ব্যাপারটা অদ্ভুত। কারণ আমি মুক্তিযুদ্ধ দেখিনি। আমার কাছের কাউকে হারাইনি। তারপরো আমার কাছে কেন যেন মনে হত যে আমারি দেশের কোন মায়ের ছেলে মারা গেছে, কোন ছেলের বাব মারা গেছে, মা-বোনদের উপর পাশবিক অত্যাচার হয়েছে। আল্লাহ না করুক!! যদি এরকম আমাদের কারো সাথে হত আমরা কি 'পাকিস্তান' নামক দেশটাকে খুব সহজে মেনে নিতে পারতাম? সম্ভব হতো কি?

কথাগুলো খুব আবেগী। এটাও খুব অদ্ভুত যে মানুষ হিসেবে আমি একটুও আবেগী না। তবুও কেন জানি এই জায়গায় আমার আবেগটা আজব রকম কাজ করে।

ছোটবেলা থেকেই একটা জিনিস খুব লক্ষ্য করতাম। তা হলো আমাদের দেশের মানুষদের অতিরিক্ত রকম পাকিস্তানপ্রীতি। এর প্রকাশ ঘটত খেলার বেলাতেই বেশি। এর পিছনেও যুক্তি আছে। আমাদের দেশের মানুষ ধর্মভীরু। একজন মুসলমান আরেকজন মুসলমানকে ধর্মের কারণেই সমর্থন জানায়। তা যতই তারা আমাদেরকে অতীতে অত্যাচার অপমান করে আসুক না কেন! স্কুলে থাকতে বহুবার সহপাঠীদের সাথে তর্ক করেছি যে ‘পাকিস্তান’- এর মত দেশকে কেন তারা খেলাতেও সাপোর্ট করবে? তাদের উত্তরটা আসত পাল্টা একটা প্রশ্ন দিয়ে। ‘খেলার মধ্যে রাজনীতি আনো কেন?’ আমি ঠিক সদুত্তর করতে পারতাম না। এলোপাথাড়ি ঝগড়া করে যেতাম। তারা বলতো পাকিস্তানি প্লেয়াররা তো আর ৭১ এ যুদ্ধ করে নাই!!! এর উত্তরও ছিল আমার এলোপাথাড়ি ঝগড়া।

পুরো ব্যাপারটাই ছিল আমার কাছে অদ্ভুত রকমের আবেগী। আমার মন থেকে এই অদ্ভুত আবেগী যুক্তিই বের হতো যে যারা আমাদের অস্তিত্ব চায় নাই, ‘বাংলাদেশ’ নামক একটা দেশ হোক তা চায় নাই। আজ এত বছর ধরে আমরা কিভাবে তাদের দেশের নাম করে ‘পাকিস্তান পাকিস্তান’ করে ধ্বনি উঠাচ্ছি? হোক সেটা খেলার মাঠ। আমাদের কি এতই আত্মসম্মানবোধের অভাব? ৭১ এ তো এই মুসলমান পরিচয়ের জন্য কাউকে ক্ষমা করে দেওয়া হয়নি যেখানে বাংলার বেশিরভাগ মানুষ মুসলমান।

জানি যুক্তিগুলো কেমন জানি খোঁড়া। কিন্তু অবুঝ মানুষের আবেগী মন তো! সে তার মত বুঝ দিয়েই যায়। পাকিস্তানের প্রতি উদারতা রাখা অনেক লোক আমাকে বলেছে যে সেই ৭১ এর কথা ভেবে ওঁদের অপছন্দ করার মানে নেই। ওঁদের ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমা?? এই আমি যদি ৭১ এ থাকতাম। এই আমার বাবা কে মেরে ফেলা হত, আমার বোনকে আমার চোখের সামনে ধর্ষণ করা হত, তখন কি এত সহজে ক্ষমার কথা মুখেও আনতে পারতাম? কিন্তু আমার সাথে এসব ঘটেনি। ঘটলে কি অনুভূতি হয় তা হাজার চেষ্টা করেও আমি অনুভব করতে পারব না। কিন্তু তাই বলে কি আমাদের সাধারণ চক্ষুলজ্জাও থাকবে না? আমার দেশের মা বোনের কষ্ট লজ্জার কি কোন দাম আমরা দিব না? যারা এখন পর্যন্ত আমাদের উপর করা অত্যাচারের দায়ভার পর্যন্ত এখনো নেয় না, জাতি হিসেবে আমাদের কাছে ক্ষমা পর্যন্ত চায় না, তাদের আমরা এত সহজে ক্ষমা করে দিতে পারি!!!! যাদের টেক্সটবুক-এ এখনো বলা হয় ৭১ এ ভারতের সাথে তাদের যুদ্ধ হয়েছিল তাদের প্রতি আমাদের মমতার শেষ নাই।

যে বছর বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ এর খেলা হলো সেই বছর কোয়ার্টার ফাইনাল খেলা দেখতে গিয়েছিলাম মাঠে। খেলা ছিল নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মধ্যে। দিনটি ছিল ২৫শে মার্চ। খেলা শেষে রাতে এক লোক একটা বড় ব্যানার নিয়ে আসল। তাতে লেখা ‘ পাকিস্তান জিন্দাবাদ’। তার নিচে পাকিস্তান ভারতকে হারাবে সে সম্পর্কে লিখা। আমি লোকটাকে অনুরোধ করলাম যে ‘ভাই! আজকে ২৫শে মার্চ। আজকে এটা কইরেন না।‘ লোকটা আমাকে ‘ভারতের দালাল’ টালাল বলে একগাদা গালি গালাজ করলো। আমিও জবাবে বললাম “ভারতের দালালগিরি করার কোন শখ আমার নাই কিন্তু এটা আমাদের কালরাত্রি।“ সাথে থাকা বন্ধু আমাকে থামাল। কারণ আশেপাশে পাকিস্তানপন্থী লোকজন ভরা। এরা সরাসরি কিছু বলছেনা আমাদের, কিন্তু তাদের নীরবতাই আমাকে বুঝায় দিল।

তাই কেন জানি এখনও ফেসবুক-এ কোন বাঙালীর স্ট্যাটাস এ পাকিস্তান বন্দনা আমি ঠিক গ্রহণ করতে পারিনা। উদ্ভট মানুষের উদ্ভট গ্রহণযোগ্যতা আর কি!

আমি বলছিনা সবাইকে যে আপনারা পাকিস্তানকে ঘৃণা করুন। সবাই তো আর আমার মত উদ্ভট না। কিন্তু জাতি হিসেবে আমাদের আত্মসম্মানবোধ আর চক্ষুলজ্জাটুকু যেন থাকে। আমার মত উদ্ভট যারা তাদের পক্ষ থেকে আমি বলতে পারি যে যেদিন পাকিস্তান জাতি হিসেবে (পাকিস্তানের কোন প্রতিষ্ঠান না) আমাদের কাছে ক্ষমা চাইবে সেদিন হয়তো তাদের নতুন প্রজন্মের উপর থেকে দায়ভার উঠে যাবে। নতুবা আমার উদ্ভট মনের বিশ্বাস যে পাকিস্তানের নৈতিক অবক্ষয় (যা আগেও ছিল এখনো আছে) এবং তাদের দেশের পরিস্থিতি খারাপ ই হবে। অনেকেই এই জায়গায় বলবে যে বাংলাদেশের বর্তমান অবস্থাও কি ওদের চেয়ে ভালো? উত্তরে বলব যে এখন এর অবস্থার মূল উৎপত্তিস্থল সেই পাকিস্তানের বপন করে যাওয়া বীজ ই। যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত অবস্থা এরকম এ থাকবে। “পাকিস্তানের প্রেতাত্মা” এর জন্য প্রকৃত ওঝা না আসলে এই শাপ থেকে আমাদের মুক্তি নেই।

যুদ্ধাপরাধীদের বিচারের দাবির সাথে সাথে আমি আরেকটা দাবি রাখতে চাই। জানি না সেটা আইনত সম্ভব কিনা! সেইসব পাকিস্তানিদের বিচার করা হোক যারা আমাদের নারী ও শিশুদের হত্যা ও তাদের উপর অত্যাচার করেছে। তাদের কি আন্তর্জাতিকভাবেও বিচার করা সম্ভব না? এই প্রশ্ন দিয়েই উদ্ভট লিখাটা শেষ করলাম।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×