somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশির্বাদ নাকি অভিশাপ!

২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ডের বেপরোয়া গতি থামানোর কোন উপায় আপাত: নেই। কারণ সরকার চাইছে এধরণের হত্যাকান্ড চলুক। ফলে RAB দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যায়। আর এতে দেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে বহির্বিশ্বে। ২৩ অক্টোবর, ২০১০ বরগুনায় আরও দুইজনকে হত্যা করেছে র‍্যাব (RAB)। নিহতরা হলেন বাগেরহাটের মংলা উপজেলার মানিক ডাক্তার (৪৫) ও জাহাঙ্গীর হোসেন (৪০)। সূত্র-বিডিনিউজ২৪। এনিয়ে বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকান্ডের সংখ্যা দাঁড়ালো ২১৯ এ। একটি অসমর্থিত সূত্র মতে, ২০০৪ সালে RAB প্রতিষ্ঠার পর হতে এ পর্যন্ত প্রায় সাত হাজার মানুষ নিহত হন র‍্যাবের হাতে। তবে এই তথ্যের সরকারি বা বেসরকারি কোন সত্যতা নিশ্চিত করা যায়নি।
সূত্র জানায়, দেশে যত গুপ্ত হত্যা, অপহরণ, অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয় বা হচ্ছে এসব হত্যাকান্ড ঘটছে র‍্যাবের হাতেই। এক্ষেত্রে বিএনপি নেতা ও র‍্যাব কর্তৃক ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমের অপহরণ (অদ্যাবধি নিখোঁজ) ঘটনার উদাহরণ দেয়া যায়। এসব গোপন হত্যাকান্ড ঘটিয়ে র‍্যাব জাতির কাছে তাদের প্রয়োজনীয়তার কথা জানাতে চায় পরোক্ষভাবে। কিন্তু ধারাবাহিক বিচার বহির্ভূত হত্যাকান্ডের পরও বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, মস্তানি, টেন্ডারবাজি, এসিড সন্ত্রাস কমেনি মোটেও। অন্যদিকে ইভটিসিং উদ্বেগজনকহারে বেড়েই চলেছে। বাড়ছে গণপিটুনিতে মানুষ হত্যা। আইন ও বিচার ব্যবস্থার প্রতি অনাস্থার কারণেই মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, RAB এর বিরুদ্ধেও ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠছে প্রতিনিয়ত। আইনের শাসন প্রতিষ্ঠা, ক্ষমতার অপব্যবহার বন্ধ, সহনশীলতা, সর্বস্তরে গণতন্ত্রের প্রকৃত চর্চা ও জবাবিদিহতা ছাড়া বিচার বহির্ভূত হত্যাকান্ড সমস্যার সমাধান দিতে পারবে না। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির সর্বগ্রাসী সমস্যা সমাধানে আগে চাই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। এছাড়া সমস্যা-সংকট বাড়বে বৈ কমবে না। অনুগ্রহ করে আরও বিস্তারিতভাবে পড়ুন নিচের লিংকে: http://www.eurobangla.org/?p=1149
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×