—————————
নকিব , সমাজ যাদেরকে খারাপ চোখে দেখে তাদের মতই এক বালক। তাকে বালক বলাই শ্রেয় কারন বয়স কত হবে চোদ্দ কি পনের ? ঢাকার এক অখ্যাত স্কুল থেকে সবে মাত্র এস.এস.সি পাশ করেছে , যেহেতু লেখাপড়ার প্রতি তেমন আগ্রহ নেই তাই তার ফলাফল তেমন একটা ভালো হয় নি। ভালো হবেই বা কি করে ঘরে মাত্র তার মা , কোন মায়ের পক্ষে এই রকম ছেলেকে সামলানো সম্ভব?
নকিব ছোট বেলা থেকেই মায়ের সাথেই আছে তার বাবা আছে কিন্তু বাবার সাথে সম্পর্ক বলতে জীবনে তিন মাসের পরিচয়।
নকিবের বাবা মোতালেব সাহেব দীর্ঘ ১৪ বছর ধরে দেশের বাহিরে আছেন কিন্তু তার পরেও তার অবস্থার তেমন উন্নতি করতে পারেন নি, আর তাই তিনি তার নিজ দেশেও আসতে পারেন নি। তবে তার সবচেয়ে বড় সমস্যা তিনি এক জায়গায় বেশি দিন থাকতে পারেন না আর তাই কোন কাজেও তার সম্পূর্ন মনোযোগ দিতে পারেন না , আর অল্প কিছু টাকা নিয়ে দেশে চলে আসবেন তার পক্ষে তাও সম্ভব না কারন তার সমস্ত জমি বিক্রি করে তিনি দেশের বাইরে গিয়েছেন তাই তার সেই পরিমান টাকা আয় করতে হবেই সেই ভাবনাতেই দেশে আসা হচ্ছে না।
আর সেই সুযোগে নকিব হয়ে উঠেছে বখাটে ,
সে কিন্তু একা নয় তার বড় ভাই আছে ২ বছর হলো ঢাকার বাহিরে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের খুব ভালো এক বিষয় নিয়ে লেখাপড়া করছে। কিন্তু নকিব তার ভাইয়ের মত হতে পারেনি আর সেই কারনে অনেকে তাকে অনেক কথা বলে , তার ভাই নাকি স্কুলে সব সময় প্রথম ছিলো আর সে সর্বদা পেছন থেকে মেরিট লিস্টে থাকে । আর তাই তার লেখা পড়া করতে ইচ্ছে করেনা , কিন্তু তার মনের কথা কেউ বুঝতে পারেনা সবাই কি লেখাপড়ায় প্রথম হয় নাকি? নকিব খুব ভালো ক্রিকেট খেলে বিশেষ করে সে খুব ভালো স্প্রিং বল করতে পারে সে যখন গুগলি ছাড়ে তখন অনেক বড় ভাইও ধোকা খেয়ে যায় , কিন্তু এই কথা কেউ শুনতে চায় না।
সবার একটাই চাওয়া তাকে ভালো করে লেখাপড়া করতে হবে , বড় ভাই থেকেও ভালো রেজাল্ট করতে হবে।
সেই চাপ নিতে না পেরেই বখাটে হয়ে গেছে ,আর লেখা পড়ায় মন বসে না। তবে নকিব তার মাকে খুব ভালোবাসে তার মায়ের মুখের দিকে তাকিয়ে সে এখনো অনেক চেষ্টা করছে ভালো ভাবে লেখাপড়া করার কিন্তু তার অন্য আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীর কথা শুধু গায়ে আগুন জ্বালায় তখন আর কিছু ভালো লাগেনা।
সেই সময় তার প্রয়োজন হয় তার বন্ধু দের যারা তার খারাপ কাজের সঙ্গী , তখন তাদের সাথে বসে নেশা করে যা পায় তাই নেয়।
কিন্তু এই সব কিছুর পরেও তার মা কিন্তু তাকে খুব ভালো জানে , এক কথায় তাকে খুব বিস্বাস করে আর সেই কারনে সে যা বলে প্রায় সব কথাই তার মা বিস্বাস করে।
একা যখন মাকে নিয়ে ভাবে তখন মায়ের জন্য খুবই খারাপ লাগে যে মা তাকে এত ভালো বাসে তাকে এত বিস্বাস করে তাকে দিনের পর দিন এভাবে সে ঠকিয়ে যাচ্ছে ! সে কাকে ঠকাচ্ছে? নিজেকে নয় কি? …………
(চলবে)
©লেখক : ja al

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



