#নির্বাচন
#ভেড়া
#বনের_রাজা
অনেক আগের কথা। তখন পৃথিবীতে মানুষের রাজত্ব ছিলনা। সভ্যতা গড়ে উঠেনি তখনও। পৃথিবী ছিল বন-জঙ্গলে পরিপূর্ণ। এখনকার মত তখন এসব বনের নিয়ন্ত্রণ ছিল পশু-পাখিদের কাছে। যেহেতু সে সময়েও ক্ষমতার দ্বন্দ্ব ছিল, তাই ক্ষমতায় কে বসবে সে জন্য নির্বাচনের ব্যবস্থাও ছিল।
এরকম এক বনের নির্বাচনে বাঘ, সিংহ, হায়েনার মত হিংস্র প্রাণীসহ হরিণের মত নিরীহ এবং শান্ত প্রাণীও দাঁড়িয়েছিল। বনে ভেড়ার আধিক্য ছিল। মূলত #ভেড়ার ভোটই জয়-পরাজয় নিয়ন্ত্রণ করত।
এর মধ্যে শিয়াল আর সিংহ নির্বাচনী জোট করে। হরিণসহ আরো কিছু তৃণভোজী প্রাণীও জোট করে।
শিয়াল আর সিংহের জোট ভেড়ার ভোট পাওয়ার জন্য ঘোষণা দেয় যে, তারা জয়ী হলে সকলকে #কম্বল বানিয়ে দিবে। সব ভেড়া খুশি হয় এবং কম্বল পাওয়ার আশায় শিয়াল আর সিংহ জোটকে ভোট দেয় এবং সিংহ ও শিয়াল জোট ভোটে জয়ী হয়ে ক্ষমতায় যায়৷
যেহেতু তাদের নির্বাচনী অঙ্গীকার ছিল কম্বল বানিয়ে দেয়া, তাই উজির শিয়ালের পরামর্শে রাজা সিংহ ঘোষণা দিল সব ভেড়ার পশম(লোম) কেটে কম্বল বানানো হোক এবং সে কম্বল সবাইকে বিতরণ করা হোক। যে কথা সে কাজ। সব ভেড়ার পশম কেটে কম্বল বানিয়ে সবাইকে দেয়া হলো। ভেড়ারও খুশি কম্বল পেয়ে। সে থেকে প্রতিবারই এরকম কৈ মাছের তেলে কৈ মাছ ভাজার মত কোন একটা প্রতিশ্রুতি দিয়ে সিংহ আর শিয়লা নির্বাচনে জিত্র যেতে। তাইতো আমরা এখন পড়ি বনের রাজা সিংহ।
এবার একটু অন্য প্রসঙ্গে বলি। আমাদের দেশে কয়দিন পর নির্বাচন। নিজেদেরকে একটি তৎকালীন ভেড়ার জায়গায় রেখে দেখেন আমাদেরকে যেসব প্রতিশ্রুতি দিচ্ছে সে সকল প্রতিশ্রুতি কী ভেড়ার লোম দিয়ে ভেড়াকেই কম্বল বানিয়ে দেয়ার মত?
ভাবেন।
ভেড়া হবেন কি না?
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



