পরকালে বিচার চলছে। যার পাপ বেশি তাকে নরকে নিক্ষেপ করা হচ্ছে এবং যার পূণ্য বেশি তাকে স্বর্গে নেয়া হচ্ছে। পাপ-পূণ্য ডিজিটাল পাল্লা দিয়ে মাপা হচ্ছে যেন চুল পরিমাণ কোন ভুল না হয়। তো এক লোকের পাপ-পূণ্য মেপে দেখা গেল তার পাপ-পূণ্য সমান। প্রহরীরা দ্বিধায় পড়ে সৃষ্টিকর্তার কাছে গিয়ে ঘটনা খুলে বলল। সৃষ্টিকর্তা ভেবে দেখলেন যেহেতু লোকটির পাপ-পূণ্য সমান তাই তাকে স্বর্গ-নরক দেখিয়ে তার নিজেকেই সিদ্ধান্ত নিতে দেই সে কি স্বর্গে যাবে নাকি নরকে যাবে।
এরপর সৃষ্টিকর্তার নির্দেশ অনুযায়ী প্রহরীরা লোকটিকে প্রথমে স্বর্গ দেখানোর জন্য নিয়ে যায়। স্বর্গে গিয়ে লোকটি দেখে সেখানে পৃথিবীর গরিব নিরীহ লোকগুলো বিভিন্ন স্থানে ধ্যানমগ্ন আছে, কোন হইচই নাই। একদম নিরবতা।
এরপর তাকে নরকে নিয়ে যাওয়া হয়। সেখানে সে দেখে পৃথিবীর সব ধনী, বিখ্যাত লোক যেমন: বুশ, ট্রাম্প, হিটলার, মুসোলিনি, কিম জং, নেতানিয়াহু, ইত্যাদি আড্ডা দিচ্ছে। তাদের চিৎকার শোনা যাচ্ছে। তার কাছে মনে হলো একটা উৎসব উৎসব ভাব।
স্বর্গ-নরক দেখা শেষে তার কাছে সিদ্ধান্ত জানতে চাইলে, সে নরকে যেতে চায়। কারণ তার কাছে মনে হলো যেহেতু সব বিখ্যাত লোক নরকে তাই নরকই ভালো হবে তার জন্য।
তো তার সিদ্ধান্ত অনুযায়ী তাকে নরকে নিয়ে গিয়ে গরম তেলে ভাজা শুরু করল। তখন লোকটি চিৎকার করে বলল আমাকে যখন নরক দেখিয়েছেন তখনতো এই গরম তেলে ভাজা দেখানো হয়নি। প্রহরীরা তখন বলল, তোমাকে আসলে স্বর্গ-নরকের #বিজ্ঞাপন দেখানো হয়েছে। যখন তোমাকে নরক দেখানো হয়েছি, তখন নরকে শাস্তির বিরতি চলছিল। লোকটি বুঝল বিজ্ঞাপনের ফাঁদে পড়ে সে ধোকা খেল।
আমাদের দেশে সামনে নির্বাচন। সব দল, প্রার্থী জিতার জন্য নানারকম বিজ্ঞাপন দিচ্ছে। যদি আপনি এইসব বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ভুল সিদ্ধান্ত নেন, তাহলে ভবিষ্যতে নিজের সিদ্ধান্তে নরকে যাওয়া লোকটির মত অনুশোচনা করা ছাড়া আর কিছুই করার থাকবে না।
সুতরাং #বিজ্ঞাপন দেখে ধোকা খাবেন না।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



