somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথায় আছি আমরা! আমরা কি সত্যি অসহায়?

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা বেঁচে গেছি! বেঁচে গেছি এইজন্য যে জানোয়ারগুলোর কাছে কোন অস্ত্র ছিলো না!
আমরা বেঁচে গেছি কারণ আমার মামাকে প্রাণে মেরে ফেলা হয় নি। আমরা বেঁচে গেছি কারণ, জানোয়ারগুলো আমার বোনটাকে জনসম্মুখে ধর্ষণ করে নাই X(

হ্যাঁ, মানুষ হিসেবে আমরা এই পর্যায়ে নেমে গেছি যে, প্রাণে বেঁচে যাওয়াটাই এখন আমাদের কাছে অনেক।
বেঁচে গেছি, এটাই যথেষ্ট!
এমনি ভাবে ক্ষোভ নিয়ে কথাগুলো বলেছিলেন রুবাইয়া।

ঢা.বি এর এই ছাএী নিজের বিদেশ ফেরত বোন এবং মামাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন নিজের সবুজে ঘেরা ক্যাম্পাসে কিন্তু ছাএ নামধারী কিছু রাজনৈতিক ক্যাডার তাদের ওপর পশুর মত হামলে পড়ে। নিজের মামাকে তারা বেদম প্রহার করে। বোন আর সে মামাকে রক্ষা করতে গেলে তাদেরও রক্তাক্ত করে মানুষরূপী ঐ পশুরা! ছোটবোনের কাপড় ছিড়ে ক্ষত বিক্ষত করে! X((

বিভিন্ন পএ পএিকায় ইতিমধ্যে খবরটা গুরুত্বের সাথে প্রচার হয়েছে।

কোথায় আছি আমরা!!
যে দেশের শিক্ষা প্রতিষ্টানে রাজনৈতিক বীজ বপন করা হয়, সেখানে কি করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে!!

প্রতিটা রাজনৈতিক দল নিজেদের স্বার্থ হাসিলের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাএদের পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটে /:)

আর কিছু বিপথগামী ছাএ নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ক্যাম্পাসে তার অপব্যবহার করে।
মতামত প্রকাশের স্বাধীনতা সবার আছে, ভোটও গণতান্ত্রিক অধিকার।
কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কেন ভর্তি বাণিজ্য, টেন্ডার, ক্লাস বর্জন করে রাজনৈতিক স্লোগান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ!!

বাবার কষ্টার্জিত টাকা দিয়ে প্রাইভেট ভার্সিটিতে পড়তে সেখানেও রাজনীতির ছোবল
বয়সে ছোট হলেও তাকেও বড় ভাই ডাকতে হয়! সেমিস্টার এর সেমিস্টার ফেইল করে সে জুনিয়র হয়, তবুও সে বড় ভাই!

বড় ভাই দিব্যি সিগারেট টানবে আর ছোটরা সে ধোঁয়ার বিষ পেটে ভরবে! বড় ভাই মেয়েদের ইভটিজিং করবে আর ছোটরা হাততালি দিবে! :|

বড় ভাই!
কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু ক্ষমতাসীন দলের এক সন্ত্রাসীর হাতে রীতিমত মানসিক নির্যাতনের শিকার হয়েছে। ছেলেটি একপ্রকার জোর করে তার কাছ থেকে মোবাইল নাম্বার নেয়, তা নিয়েও সে ক্ষান্ত হয়নি যাওয়ার সময় মেয়েটার কাছ থেকে সিগারেট কেনার টাকাও আদায় করে। রীতিমত আত্মসমপর্ণ করতে বাধ্য হয় সে। এই কথা শুনে তাকে বলেছিলাম সে কেন তৎক্ষণাৎ প্রতিবাদ করেনি! /:)

সে বলল সে যদি প্রতিবাদ করত তবে ভার্সিটি ট্রেনে করে তার আর আসা হবেনা,
তাকে প্রতি পদে পদে হয়রানি করা হবে, কুৎসা রটানো হবে।
সে অসহায়, তাই এই ভাবে আত্মসমপর্ণ!

কোথায় আছি আমরা!
আমরা কি সত্যি অসহায়?
শিক্ষা প্রতিষ্টানে কবে এই সব বন্ধ হবে? কোন সরকার কি এই সব বন্ধের ক্ষমতা রাখে না? নাকি তারা সব জেনে শুনেও বন্ধ করে না?
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×