somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রস্তুত যদি থাকে দুইজন রক্তদাতা, থাকবে গর্ভবতী মায়ের প্রাণের নিশ্চয়তা! (প্লিজ সবার সর্বোচ্চ শেয়ার আশা করছি)

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"প্রস্তুত যদি থাকে দুইজন রক্তদাতা,
থাকবে গর্ভবতী মায়ের প্রাণের নিশ্চয়তা"

[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/jabedctg007/11-2014/jabedctg007_174909432054662f767aabc7.58092728_tiny.jpg

শতকরা ৭০ ভাগ গর্ভবতী মায়ের সন্তান জন্মদানের সময় রক্তের প্রয়োজন হয়... এবং অনেক গর্ভবতী প্রয়োজনীয় রক্তের অভাবে মারা যায়...
তাই মনে করে আগে থেকেই ২ জন রক্তদাতা খুজে রাখুন... বন্ধুবান্ধব এবং পরিচিত রক্তদাতাদের সবসময় প্রস্তুত থাকতে বলুন যেন গর্ভবতীর যেকোনো শারীরিক জটিলতায় উনারাই প্রথম এগিয়ে আসতে পারে...

আমরা www.DonateBloodBD.com , রক্ত দিন, জীবন বাঁচান এবং Call For Blood পেইজের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি, আমাদের সকল ভলান্টিয়ার, শুভাকাঙ্ক্ষী এবং সমাজ সেবক সবাই একসাথে কাজে নেমে আসুন। রক্তদানে সচেতনতা বৃদ্ধিতে আপনাদের সাহায্য পাবো আশা করি :)

সারা বাংলাদেশ জুড়ে একসাথে সচেতনতা সৃষ্টি হোক। ৬৪ জেলার আনাচে কানাচে, গর্ভবতী রোগীর জন্য আগে থেকেই রক্তদাতা খুঁজে রাখুন - এই সচেতনতা গড়ে তুলি সারা বাংলাদেশে...

কি করতে হবে সকল ভলান্টিয়ার, শুভাকাঙ্ক্ষী এবং সমাজ সেবকদের?

অনলাইনেঃ
সর্বোচ্চ শেয়ার করুন এই ছবিটি যেন এই ছবিটি দেখে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়। এই ছবিটি মুলত ফেইসবুকে, ব্লগে ছড়িয়ে দিন... এই পোস্ট শেয়ার করে, কিংবা ছবিটি প্রোফাইল থেকে আপলোড করে কিংবা বিভিন্ন পেইজে পোস্ট করে, যেভাবে যেভাবে সম্ভব, সবভাবে ছড়িয়ে দিন।

অফলাইনেঃ

১) এই ছবিটি A4 কাগজে প্রিন্ট করুন... আপনার সাধ্যমত যত কপি সম্ভব ফটোকপি করুন... (সবার সুবিধার্থে ছবিটি সাদাকালো করা হয়েছে)

২) নিচের বিভিন্ন জায়গার দেয়ালে ছবি লাগিয়ে দিনঃ
- বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের গেইটে
- প্যাথলজি বিভাগের সামনে
- বিভিন্ন ডাক্তার (বিশেষ করে গাইনী ডাক্তার) -দের চেম্বারের নোটিস বোর্ড...

৩) ফার্মেসীর ভেতরে নোটিশে বা বাইরের দেয়ালে লাগানোর ব্যবস্থা করুন...

৪) ডাক্তারদের অনুরোধ করুন যেন উনারা গর্ভবতী মায়েদের আগে থেকে জানিয়ে দেন রক্তদাতা খুঁজে রাখার জন্য...


সচেতনতা তৈরি হলে বাংলাদেশে আর কোনো গর্ভবতী মা রক্তের অভাবে মারা যাবে না -ইনশাআল্লাহ...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×