আমি প্রায় অনেক বছর ধরে আমি সংযুক্ত আরব আমিরাতে থাকি, তো আমার নিজ চোখে দেখা ঘটনা বা এই দেশের বিভিন্ন দেশের নারীদের কাজের নামে কিভাবে লাঞ্ছিত করা হয় তার কথা নাই বা বললাম, অবশ্যই কম বেশী এদের ইতিহাস সবাই'ই জানা আছে!
সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে আমাদের বাংলাদেশের ভিসা অনেক বছর ধরে বন্ধ ছিল(কি কারনে বন্ধ ছিল তা জানার বিষয় না) হঠাৎ করে গত কয়েক মাস আগে বাংলাদেশের ভিসা পূর্ণরায় চালু করেছে কিন্তু পুরুষ না শুধু মহিলা
আমার বাংলাদেশের মা-বোন যারা আসচ্ছেন বা আসবেন বলে ভাবছেন এবং অভিভাবক যারা পাঠাচ্ছেন বা পাঠাবেন ভাবছেন তাদেরকে বেশী ভূমিকায় না গিয়ে এক কথায় বলি...
নিশ্চিত প্রায় সবাই নিজের জীবিকার জন্য নিজের জীবনের শ্রেষ্ঠ আমানত(ইজ্জত) বাংলাদেশে রেখে আসবেন কী? আপনারা কী এইটা চান, শুধু কিছু টাকার জন্য মা-বউ-বোনদেরকে নিশ্চিত যৌন ও শারীরিক নির্যাতনের মুখে ঠেলে দিতে?
তাই আগে পিছে ভেবে সিদ্ধান্ত নিন। প্রিয়তমা স্ত্রী, মা- বোনদেরকে ডুবাই(আরব আমিরাতে) ও সৌদি আরবে পাঠিয়ে দুর্ভোগের মুখে ঠেলে দেবেন না!
সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে নারী শ্রমিক জনশক্তি রপ্তানি নয় এটা হবে যৌনশক্তি রপ্তানি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



