
আজকে সকালে ঘুম থেকে উঠে ডিউটি যাওয়ার জন্য রেডি হতে রুমের জানালা দিয়ে দেখি প্রচুন্ড কুয়াশা, কিন্তু রুম থেকে বের হয়ে দেখি কুয়াশা নয় সব বালি!
কোন বাতাস নেই, ঝড় যেভাবে পড়ে ঠিক সেভাবে বালি পড়তেছে। ভোরে কয়টায় শুরু হয়েছে জানি না, তবে সকাল থেকে একটানা ১০ ঘণ্টার মত ছিল!
ঝড় হলে যেমন রাস্তায় কিংবা ছাদে পানি জমে যায়, ঠিক তেমনি বালি জমে গেছে চারিদিকে, সারাদিন অফিস থেকে বের হয়নি, দুপুরে একটু করে যখন বের হয়েছি, তখন আমি পুরাই বালিময় হয়ে গেছি
আকাশ থেকে পানি পড়তে দেখেছেন, কিন্তু হয়তো বালি পড়তে দেখেন নাই, তো আজকে দেখেন এইডারেই কয় বালি ঝড়
সংযুক্ত আরব আমিরাতের এখানে মাঝে মাঝে মরুভূমি থেকে বালি উড়ে এসে সব কিছু কুয়াশার মত ঢেকে দেয়।
মিশন ইম্পসিবল-4 যারা দেখেছেন, তারা আইডিয়া করতে পারবেন।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




