প্রতিদিনের মত মায়ের সাথে স্বাভাবিক ফোনআলাপের পর...
-আচ্ছা মা, আজকে নাকি ইব্রাহিম এর বিয়ে?
হ্যাঁ! গতকালকে গায়ে হলুদ হয়েছিল।
-তা মা, ইব্রাহিম এর বউটা দেখতে কেমন? খুবই সুন্দর নাকি?
আছে মোটামুটি সুন্দর!
-আচ্ছা, আমার বিবাহিত বন্ধুদের কার বউ সবচে বেশী সুন্দর হবে?
আরে বাবা, কার বউ বেশী সুন্দর তা নিয়ে পড়ে আছি নাকি? দেশে আসলেই দেখবি কার বউ বেশী সুন্দর!
ব্যস, তারপর আবার স্বাভাবিক কথায় চলে গিয়ে বিদায় নিলাম!
কিন্তু আম্মাজান আমার বললো না- সবচে আমার লক্ষ্মীর ছেলের বউ সুন্দর হবে(মানে আমার আম্মারজানের ছেলের হবু বউ, আর কি
সেইটা বললে হয়তো বলতাম কবে আপনের সেই লক্ষ্মী ছেলের লাগি এক্কান সুন্দর বউ আনবে? বুড়ো হয়ে যাবার পর নাকি?
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




