
আজকে নিউজে দেখলাম, তিনি আরো বলেছেন যে- আগের আসরে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো যদি তাদের বকেয়া পরিশোধ না করে তবে নতুন ফ্র্যাঞ্চাইজির সন্ধান করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র তত্ত্বাবধানে ২০১২ সালে শুরু হয়েছিল বিপিএল। প্রতিযোগিতার দুটি আসর হলেও ২০১৪ সালে টুর্নামেন্ট হয়নি। তাই এ বছর আবারও প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ভারত চাইনি, আইপিএল টপকে বিপিএল জনপ্রিয় হয়ে যাক! তাই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ঐ প্রথমবারের মত বাংলাদেশের ক্রিকেটাঙ্গনকে কলঙ্কিত করার ঘৃণ্য অপচেষ্টা ও বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) ধ্বংস করেছিল ভারত ও তাদের স্বার্থপর মিডিয়া। আর এই জঘন্য কাজে সহায়ক শক্তি হিসেবে কাজ করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


