
সিলেটে শিশু রাজন হত্যার পর এবার খুলনায় অমানুষিক নির্যাতন চালিয়ে আরেক শিশুকে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে খুলনা মহানগরীর টুটপাড়া মোড়ে মিন্টুর মটর সাইকেল গ্যারেজে মলদ্বারে কম্প্রেসার পাইপ ঢুকিয়ে পেটে বাতাস প্রবেশ করানোর কারণে রাকীবুল ইসলাম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়। এক বছর আগে রাকীব ওই দোকানের কর্মচারী ছিল। জানা গেছে, সোমবার বিকালে রাকীবের মলদ্বার দিয়ে পেটে হাওয়া দেয়ার পর পেট ও শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যায়।
হত্যাকাণ্ডের পরপরই স্থানীয়রা গ্যারেজ মালিক মিন্টু মিয়া (৪০) ও কর্মচারী শরীফ (৩৫) এবং তার মা বিউটি বেগমকে (৫৫) স্থানীয় জনতা পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। শিশু রাকীবুলের অপরাধ, সে মিন্টুর গ্যারেজে কাজ ছেড়ে দিয়ে অন্য গ্যারেজে কাজ নিয়েছে।
খবরটি এইমাত্র নেটে এসেই চোখে পড়ল! প্রথমে খুলে দেখার সাহস পাইনি। কোনরকম দাঁত মুখ খিঁচে খুলে দেখলাম। কোথাও না কোথাও মানুষ আছে বলেই এখনো অমানুষদের কথা বলার সাহস পাই!
জানি রাকিব হত্যা নিয়ে অতো তোলপাড় হবেনা, এমনকি খবরও কেউ নিবেনা। কোন লাভ হবে মানব্বন্ধন, প্রোফাইল পিক, কভার পিক চেঞ্জ করে? যদি দেশের সচেতন জনসমাজ শিশু নির্যাতনের বিরুদ্ধে অবস্থান না নেয়...
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


