somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিম্বাবুয়ে ক্রিকেট টিম আমাদের ক্রিকেট জগতের যে সত্যিকারের বন্ধু সেটা আবারো প্রমান করে দিয়েছে।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিশেষে সবার উদ্দেশ্যে একটি কথা... বাংলাদেশ জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করেছে আমি/আমরা সবাই খুশী। কিন্তু ভুলেও আমরা কেউ যেন জিম্বাবু ক্রিকেট টিমকে নিয়ে আলতো ফালতু ভাবে কোন মন্তব্য না করি। মনে রাখবেন, জিম্বাবুয়ে ক্রিকেট টিম আমাদের দুর্দিনে সঙ্গ দিয়েছে, অতীতে এবং বর্তমানেও। এজন্য হাজার ধন্যবাদ ও কৃতজ্ঞ তাদের কাছে।

অতীতে তাদের অবদানের কথা আমরা সবাই জানি। এক সমসময় আমাদের বাংলাদেশও পাড়ার ক্রিকেট খেলত। ম্যাচের পর ম্যাচ, ইনিংসের পর ইনিংস, বছরের পর বছর হারত। সারা বিশ্ব হাসত আমাদের খেলা দেখে!! সেই সময় পাশে ছিল এই জিম্বাবুয়েই। স্ট্রিক, ফ্লাওয়ার ব্রাদার্স, ক্যাম্পবেল, গডউইনের জিম্বাবুয়ে রাজত্ব করত তখন আর সেই জিম্বাবুয়েই কিনা খেলতে আসত বাংলাদেশে! হারাত বাংলাদেশকে আবার বলত- তোমরা খেলে যাও, যত খেলবে তত উন্নতি করবে। বিশ্বের নামি দামী দেশ যখন আমাদের সাথে খেলে নাই তখন ম্যাচের পর ম্যাচ খেলছে দূর আফ্রিকার এই দেশটি। সেদিনের সেই ছোট্ট বাঘ আজ বড় হয়েছে, তার হুঙ্কার শুনছে সারা বিশ্ব। এমনকি সে জিম্বাবুয়েও।

থাক, আর নাই বা বলি অতীতের কথা। কিন্তু বর্তমানের কথা কি আমরা সবাই জানি? না, হয়তো আমরা অনেকে জানি না। তো শুনুন...

এ সময়ে কিন্তু জিম্বাবু ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা ছিল না৷ স্বাভাবিক অবস্থায় তাদের সঙ্গে সিরিজটা হতো জানুয়ারিতে(বিসিবি সুত্রে) নিরাপত্তার অজু হাত দেখিয়ে অস্ট্রেলিয়া অক্টোবরে বাংলাদেশে না আসার কারণেই এগিয়ে আনা হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ৷ সে সময় বাংলাদেশে দু'জন বিদেশি নাগরিক এবং ব্লগার, প্রকাশক ও পুলিশকে দুর্বৃত্তরা হত্যা করলেও দেশের খেলার মাঠগুলো যে নিরাপদ তা দেখিয়ে দেয়ার অঙ্গীকার ছিল বাংলাদেশের৷ সেই অঙ্গীকার পূরণে জিম্বাবুয়ের সহয়োগিতার হাত বাড়িয়েছে। অনিরাপত্তা জেনেও ছুটে চলে এসেছেন বাংলাদেশে।

আজ অস্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাতে আসে নাই, সাউথ আফ্রিকার নারী দল তাদের সফর বাতিল করেছে। কি দরকার ছিলো এখন জিম্বাবুয়ের আসার? কিন্তু ওরা এসেছে। অজিরা সাধা চামড়ার জাত, তেনারা দামি ব্যাক্তি। জিম্বাবুয়েনরা গরীব। গরীবরা তাদের নিরাপত্তা নিয়ে ভাবেনা কিন্তু এই জিম্বাবুয়েনরাই আমাদের সত্যিকারের বন্ধু। বন্ধুত্বের হারে কখনো ফালতু বা খারাপ মন্তব্য নয়!

জিম্বাবু ক্রিকেট টিম আমাদের ক্রিকেট জগতের যে সত্যিকারের বন্ধু সেটা আবারো প্রমান করে দিয়েছে। তো, জিম্বাবুয়ের সে হাত বাড়ানোয় আমরা বাংলাদেশের মানুষ প্রতি কৃতজ্ঞ।

বিঃদ্রঃ- কয়েকজন পাবলিক জিম্বাবুয়েরা বাংলাদেশের কাছ থেকে হেরে যাওয়া নিয়ে খুবই ফালতু মন্তব্য করতে, যা খুবই খারাপ লেগেছে! তাই না পারতে এ কথাগুলো বলা।

[ভুলভ্রান্তি ক্ষমানুসারে দেখবেন]
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×