এতএব, বুঝা গেলো যে বাংলাদেশী সকল ইন্টারনেট(ফেসবুক) ব্যবহারকারী সন্ত্রাসী, খুনি, দুর্নীতিবাজ, ধর্ষণকারী হামলা-মামলাকারী ঘুষখোর ইত্যাদি ইত্যাদি...
তাইতো, দেশকে আপনাদের হাত থেকে বাঁচাতে ও নিরাপদ রাখতে ইন্টারনেট বন্ধ করা হয়েছে। আপনি যতই দেশ প্রেমিক বা ভালো মানুষ হোন না কেন, উপরের উল্লেখ্যকৃত পদবীতে আপনার স্থান। কারণ আপনিও এ আওতায় আছেন।
অফলাইনে কিছুই হয় না, অনলাইনে আসল সন্ত্রাসী, খুনি, দুর্নীতিবাজ, ধর্ষণকারী হামলা-মামলাকারী ঘুষখোর'রা নাই!
তো, ইউ হাভ বুগতে হবে,
আপনি সন্ত্রাসী, খুনি, দুর্নীতিবাজ, ধর্ষণকারী হামলা-মামলাকারী ঘুষখোর ইত্যাদি, তাই দেশ রক্ষাতে আপনাকে বন্ধ করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে ফেসবুক-ভাইবার বন্ধ!
সরকার আমাগো আর কত্ত কত্ত রকমের যে নিরাপত্তা দিবো জানি না! এমনি দেশে যে নিরাপত্তা তাতেই বেঁচে থেকেও মরার মত আছে মানুষ। চারদিকে এত এত নিরাপত্তা দেওয়া আছে, ফেসবুক কেন বাকি থাকবে?
যাক বাবা, জীবনের নিরাপত্তা না থাকলেও, সরকার ফেসবুক নিরাপত্তা দিয়েছে।
জয় বাংলা বলে
নিরাপত্তা নিয়ে আগে বাড়ো!
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




