somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলমান বলে আমি সন্ত্রাসী নই!

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৬ই নভেম্বর প্যারিসের প্লাস দ্য লা রেপুবলিক-এর একটি দৃশ্য৷ চোখবাঁধা এক মুসলমান যুবা দু'হাত বাড়িয়ে শত শত অজানা পথচারীকে আলিঙ্গন করছেন৷ পায়ের কাছে রাখা একটি কাগজ বলছে: ‘‘আপনি কি আমাকে বিশ্বাস করেন?''

প্যারিসের এই চত্বরটি এক সপ্তাহ আগে যে একাদশ ও দশম অ্যারন্দিসমঁ এলাকায় কনসার্ট হল ও বার-এ গুলিচালনা ও হত্যাকাণ্ডে ১২০ জনের বেশি মানুষ প্রাণ হারায়, তারই অদূরে৷ জনতা এই প্লাস দ্য লা রেপুবলিক চত্বরের একাধিক জায়গায় ফুল রেখে, মোমবাতি জ্বালিয়ে তাদের শোক ও সমবেদনা জ্ঞাপন করার চেষ্টা করেছে।

ঠিক সেই চত্বরটকেই বেছে নিয়েছিলেন এই অজ্ঞাত মুসলমান যুবা৷ চোখ বেঁধেছিলেন কাপড়ে৷ পায়ের কাছে রেখেছিলেন দুটি কাগজ, তাদের একটিতে লেখা ছিল: ‘‘আমি একজন মুসলমান, কিন্তু আমাকে বলা হচ্ছে, আমি একজন সন্ত্রাসী৷'' অন্য কাগজটিতে লেখা: ‘‘আমি আপনাকে বিশ্বাস করি৷ আপনি কি আমাকে বিশ্বাস করেন?''

অজানা যুবকটিকে আলিঙ্গন করার আগে ও পরে অনেক পথচারীর চোখই অশ্রুসজল হয়ে ওঠে৷ পরে যুবক বলছেন, ‘‘আমি আপনাদের প্রত্যেককে এই আলিঙ্গনের জন্য ধন্যবাদ জানাতে চাই৷ আমি এভাবে সকলকে একটা বার্তা দিতে চেয়েছিলাম৷ আমি মুসলমান, কিন্তু তাই বলে আমি সন্ত্রাসী নই৷ আমি কোনোদিন কারুকে হত্যা করিনি৷ আমি আপনাদের এ-ও বলতে পারি যে, গত শুক্রবার আমার জন্মদিন ছিল, তা সত্ত্বেও আমি বাড়ি থেকে বের হইনি৷ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের সকলের পরিবারবর্গের জন্য আমি গভীর সমবেদনা বোধ করি৷ আমি আপনাদের বলতে চাই, মুসলমান মানেই সন্ত্রাসী নয়৷ একজন সন্ত্রাসী হলো একজন সন্ত্রাসী, যে আরেকজন মানুষকে তুচ্ছ কারণে হত্যা করতে রাজি৷ একজন মুসলমান তা কখনোই করবেন না৷ আমাদের ধর্ম তা নিষেধ করে।'' সুত্রঃ "ডয়চে ভেল"

তো, বাংলাদেশের কিছু পাবলিক যারা নিজেরাই মুসলমান হয়ে একজন মুসলমানকে সন্ত্রাসী বা খারাপ ভাবার আগে নিজের কথা ভাবুন। হত্যা শুধু মুসলমানে করতে পারে না, সব ধর্মের খারাপ ব্যক্তিরা করতে পারে!

তো, অজানা ঐ যুবকের কথার সুরে আবারো তাদের বলতে হয়, মুসলমান মানেই সন্ত্রাসী নয়৷ একজন সন্ত্রাসী হলো একজন সন্ত্রাসী, যে আরেকজন মানুষকে তুচ্ছ কারণে হত্যা করতে রাজি৷ একজন মুসলমান তা কখনোই করবেন না৷ আমাদের ধর্ম তা নিষেধ করে।''
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×